খেলা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১ লক্ষ টাকা দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ

চলতি মাসের শুরুতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্বকারী ষোল বছরের অলরাউন্ডার রিচা ঘোষ COVID-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য বাংলার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জানিয়েছে, “রিচার বাবা মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ির জেলাশাসক সুমন্ত সহায়ের অফিসে গিয়ে এই চেক হস্তান্তর করেন। ফাইনাল সহ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলা রিচা বলেছেন, “সবাই যখন COVID-19 এর সাথে লড়াই করছে এবং মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আবেদন করেছেন, তখন আমি দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে কিছুটা অবদান রাখার কথা ভেবেছিলাম”।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে অভিষেক হয় রিচার। রিচা এবং শাফালি ভার্মা দু’জন ১৬ বছর বয়সী ক্রিকেটার ছিলেন যারা ৮ ই মার্চ ফাইনাল খেলেছেন, যেখানে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হেরেছিল ভারত। রিচার পাশাপাশি সিএবির অধিভুক্ত ইউনিট এবং কর্মকর্তারাও এগিয়ে এসে রাজ্য সংস্থার মাধ্যমে তাদের অবদানের ঘোষণা করেন। সিএবি জানিয়েছে, “৬৬ জন সিএবি ম্যাচ পর্যবেক্ষক দেড় লক্ষ টাকা দান করেছেন, আর ৮২ জন স্কোরাররা তাদের দিনের বেতন, ৭৭,৪২০ টাকা দিয়েছেন। সিএবি অধিনস্ত মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি, দীপক সিং ত্রাণ তহবিলে দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন”।

এছাড়াও বাংলার প্রাক্তন মহিলা টেস্ট খেলোয়াড় মিঠু মুখোপাধ্যায় ২৫,০০০ টাকার অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলার মহিলা অনূর্ধ্ব-২৩ দলের কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার ১০,০০০ টাকা অবদান রাখেন। সিএবির অনুমোদিত ইউনিটগুলির মধ্যে, হোয়াইট বর্ডার ক্লাব এবং বিজয় স্পোর্টস ক্লাব প্রত্যেকে ৫০,০০০ টাকা অনুদানের কথা ঘোষণা করে। উত্তর পালি মিলন সংঘ, শহরতলি ক্লাব এবং রেঞ্জার্স ক্লাব প্রত্যেকে ২৫,০০০ টাকার অবদান রাখে। জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) এর মধ্যে কোচবিহার ডিএসএ সম্মতি জানায় ১০,০০০ টাকা অনুদান দিতে। এর আগে সিএবি এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026