দেশ

অ্যাপের মাধ্যমে গোটা দেশে রেশন তুলতে পারবে গ্রাহকরা, লঞ্চ হল ভারত সরকারের “Mera Ration” অ্যাপ

এবার গোটা দেশে একটি রেশন কার্ড চলবে। কি শুনে অবাক হলেন তো! হ্যাঁ এবার এমনটাই আনতে চলেছে কেন্দ্র সরকার। One Nation One Ration Card এর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ভারত সরকার। আগামী শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে Mera Ration নামক একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে দেশবাসী তার নিকটবর্তী রেশন দোকানে শুধুমাত্র মোবাইলের মাধ্যমেই তার রেশন তুলে নিতে পারবেন। এছাড়াও এই অ্যাপের সাহায্যে দেশবাসী নিকটবর্তী রেশন দোকানের সমস্ত তথ্য জানতে পারবেন এবং সেই রেশন দোকানে সেইদিনই কি দেয়া হচ্ছে তাও জানতে পারবেন।

সম্প্রতি কেন্দ্র সরকার Mera Ration নামক অ্যাপটি বানিয়েছে NIC এর হাত ধরে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা একাধিক সুবিধা পেতে চলেছে। বিশেষ করে এই অ্যাপের লাভ উপভোগ করতে পারবে পরিযায়ী শ্রমিকরা। তারা কাজের সূত্রে রাজ্যের বাইরে কোথাও গেলেও এই অ্যাপের মাধ্যমে তার রেশন তুলতে পারবে। ভারত সরকার প্রতি মাসে প্রত্যেক মানুষকে ২ কেজি চাল ও ২ কেজি গম সহ ৫ কেজি খাবার দেয়। গোটা ভারত জুড়ে রেশন ডিলারের সংখ্যা প্রায় ৫.৪ লাখ। তাই এই অ্যাপ চালু হয়ে গেলে নিজের বাড়ির বাইরে কর্মসূত্রে কোথাও থাকতে হলেও ভারতবাসীকে আর খাবারের চিন্তা করতে হবে না।

এই অ্যাপটি ব্যবহার করাও খুব সহজ। শুধুমাত্র নিজের রেশন নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে অ্যাপে রেজিস্টার করলেই কবে কখন কত রেশন পাওয়া যাবে তা জানতে পারবে গ্রাহকরা। এই বিষয়ে ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড পাবলিক ডিস্ট্রিবিউশন সেক্রেটারি সুধাংশ পান্ডে জানিয়েছেন, “২০১৯ সালের আগস্ট মাসে এক দেশে এক রেশন কার্ড সিস্টেম চালু হয়েছিল দেশের চারটি রাজ্যের। ২০২০ সালে এই পরিষেবা আরও বেশকিছু রাজ্যে চালু হয়। এরপর এখন আর মাত্র চারটি রাজ্যের এই পরিষেবা চালু হওয়া বাকি ছিল। এবার অসম, ছত্রিশগড়, দিল্লি ও পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই এই সিস্টেম এর অন্তর্ভুক্ত আছে ৬৯ কোটি ভারতবাসী। তারা সবাই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026