নিউজ

আরও ৪৩টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত

নয়াদিল্লি: লাদাখে যখন ভারত-চিন সীমান্তে উত্তেজনা পরিস্থিতি অব্যাহত, ঠিক তখন আরও বেশ কিছু চিনা অ্যাপকে নিষিদ্ধ করল ভারত। করোনা ভাইরাস পরিস্থিতির সময়কাল থেকে যত দিন যাচ্ছে তত চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ততায় পরিণত হচ্ছে। আর এই তিক্ততার জেরে এর আগে একাধিক চিনা অ্যাপ এ দেশে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

জানা গিয়েছে, আইটি অ্যাক্টের ৬৯এ ধারা অনুযায়ী ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল এই অ্যাপগুলি ৷ এই ব্যান অ্যাপগুলির তালিকায় রয়েছে, আলিবাবা সংস্থার আলিএক্সপ্রেস, ক্যামকার্ড, স্ন্যাক ভিডিওর মতো মোট ৪৩টি অ্যাপ৷ এই অ্যাপগুলি জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিপদজনক হতে পারে। এমনকি এই অ্যাপগুলির মাধ্যমে তথ্য চুরি হতে পারে বলেও দাবি করেছে কেন্দ্রীয় সরকার। তাই এই অ্যাপগুলিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

প্রসঙ্গত, এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, ক্লাব ফ্যাক্টরি সহ আরও একাধিক চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছিল ভারত। আর যখনই এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়, তখনই চিনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এবারও যে তার অন্যথা হবে না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026