বিনোদন

ভারতীয় হয়ে গর্ব বোধ করবেন, দীর্ঘ ২১ বছর পর ভারতীয়র মাথায় উঠলো মিস ইউনিভার্সের মুকুট, ভাইরাল ভিডিও

আবারো মিস ইউনিভার্সের মুকুট উঠল এক ভারতীয়র মাথায়। ২০০০’এর পর আবার এই বছর, ২০২১’এ ভারত পেল সেরার মুকুট। ২০০০ সালে লারা দত্তের পর আজ ২১ বছর বাদে চণ্ডীগড়ের তরুণী হরনাজ কৌর সান্ধুর মাথায় উঠল মিস ইউনিভার্সের মুকুট। এই মুহূর্তে চণ্ডীগড়ের এই তরুণী সমস্ত দেশবাসীকে গর্বিত করেছেন। তাকে অভিনন্দনের সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন ভারতীয়রা।

হরনাজ কৌর সান্ধুর মুকুট জয়ের মুহূর্ত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তুমুল ভাইরাল হয়েছে, আর সেটাই স্বাভাবিক। এবছর ইসরায়েলে অনুষ্ঠিত হয়েছিল ‘মিস ইউনিভার্স ২০২১’। এবছর মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় বিচারক আসনে ছিলেন ভারতের ঊর্বশী রাউতেলা। মিস ইউনিভার্সের নাম ঘোষণার সময় রীতিমতো আবেগঘন হয়ে পড়েছিলেন ভারতের বলিউড সুন্দরী ঊর্বশী রাউতেলা।

সম্প্রতি যে ছোট্ট ক্লিপিংসটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্টেজের ওপর দুই সুন্দরী একে অপরের হাত ধরে ‘মিস ইউনিভার্স ২০২১’এর শেষ ঘোষণা শোনার জন্য দাঁড়িয়ে আছেন। ‘ইন্ডিয়া’ নামটা শোনার পরেই আনন্দে, উচ্ছাসে কেঁদে ফেলেছিলেন চণ্ডীগড়ের তরুণী। তার এই সাফল্যে বিচারক আসলে থাকা ঊর্বশী রাউতেলা একজন ভারতীয় হিসেবে গর্বে, উচ্ছ্বাসে কেঁদে ফেলেন। এদিন তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গতবছরের মিস ইউনিভার্স মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজ।

দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত, আবেগপ্রবণ হয়ে পড়াটাই স্বাভাবিক। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকেই সারা বিশ্বের মানুষের কাছে ভাইরাল হয়েছে। এই মুহূর্তে চণ্ডীগড়ের হরনাজ কৌর সান্ধুর রূপের জাদুতে মোহিত গোটা বিশ্ব।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026