চলতি বছরের ইন্ডিয়ান আইডলের দরুন বেশ পরিচিতি নাম হল পবনদীপ আর অরুনিতা। নিজের সুরেলা কন্ঠ দিয়ে সকলের প্রিয় হয়ে উঠেছেন। এখন দুজনকে কে না চেনে। দীর্ঘ ৮ মাসের লড়াইতে ইন্ডিয়ান আইডলের ১২’র বিজেতা হয়ে গিয়েছেন পবনদীপ আর দ্বিতীয় স্থান দখল করেছে বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। শো শেষ হয়ে গিয়েছে বেশ অনেকদিন। কিন্তু তাও জুটি বেঁধে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। আর দিন যত যাচ্ছে দুজনের কেমিস্ট্রি পেজ থ্রিয়ের হট টপিক হয়ে উঠেছে।
ইন্ডিয়ান আইডলের শুরু থেকেই পবনদীপ-অরুণিতার প্রেম কাহিনি বার বার তুলে ধরেছেন চ্যালেন কর্তৃপক্ষ। তবে অনেকেই মনে করেন এটা শোয়ের টিআরপি বাড়ানোর জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। অবশ্য এই শো শেষের পর পবনদীপ-অরুণিতাও জানিয়েছেন, তাঁরা কেবলই ভালো বন্ধু। তবে শোনা যাচ্ছে, এই দুই প্রতিভাবান গায়ক গায়িকা নাকি শোয়ের শেষেও চুপিচুপি একে অপরকে ডেট করছেন। আর দর্শকদের চোখে এঁরা হলে অরুদীপ। এমনকি এই জুটির রোম্যান্স আর সুরের জাদু ভারতে সীমাবদ্ধ নেই। এদের দুজনের গানের জাদু ছড়িয়ে পড়েছে সুদুর বিদেশেও।
গানের কনর্সাট হোক কিংবা প্লেব্যাক মিউজিক সবেতেই দুজনকে একসাথে দেখা যায়। এমনকি দুজনের সোশ্যাল মিডিয়ার পাতাতে দুজন একসাথে ধরা দেন। তবে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দুজনকে একসঙ্গে দেখা গেলেও পাহাড়ি ছেলে পবন দ্বীপের মুখে নেই একটুও হাসি। এরপুরেই প্রশ্ন ওঠে হাসিখুশি থাকা পবনদ্বী কি কোনো কারণে আরুনিতার সঙ্গে ঝগড়া হয়েছে? উঠেছে নানা ধরনের প্রশ্ন। তবে এসবের মাঝে শোনা যাচ্ছে, পবনদ্বীপ এর পাশ থেকে নিজেই সরে আসছেন অরুনিতা। কিন্তু কেন?
সূত্রের খবরে জানা গিয়েছে যে অরুণিতার সবচেয়ে ভালো বন্ধু পবনদ্বীপের সঙ্গে অনস্ক্রিন ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি রয়েছে গায়িকার পরিবারের। যার ফলে দুজনে একসঙ্গে প্লেব্যাক অ্যালবামের গান করলেও অনস্ক্রিন এঁদের জুটি হিসেবে আর রোম্যান্স করতে দেখা যাবেনা। এবারে মিউজিক অ্যালবাম এর অরুনিতার জায়গায় দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী চিত্রা শুক্লা কে। উল্লেখ্য,ইন্ডিয়ান আইডিয়াল শো শেষ হওয়াত পর অরুনিতা এবং পবনদ্বীপের সঙ্গে অক্টোপাস ইন্টারটেইনমেন্টের তিনটি মিউজিক অ্যালবাম এর চুক্তি হয়েছিল।
প্রথম মিউজিক ভিডিও ‘মঞ্জুর দিল’ মুক্তি পায় যা সুপার ডুপার হিট হয়েছে৷ দর্শকের কাছে এই ভিডিও খুব দ্রুত জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। সকলেই অরুনিতা এবং পবনদ্বীপের জুটিকে আবার দেখার আগ্রহে বসে আছেন। কিন্তু অরুণিতার পরিবারের আপত্তি থাকার কারণে দ্বিতীয় মিউজিক ভিডিও ফুরসত থেকে নিজেই সরে গিয়েছেন অরুনিতা। এবারে দেখার অপেক্ষা পবনদ্বীপ এবং চিত্রার জুটি দর্শকের মধ্যে কতটা সাড়া ফেলতে পারে। চিত্রা কি অরুণিতার জায়গা নিতে পারবে তা সময় বলবে।
Golden State Warriors superstar Stephen Curry turned 38 this week, and his wife Ayesha Curry…
If you’ve been captivated by Kurt Russell and Matthew Fox in Taylor Sheridan’s The Madison,…
Raven-Symoné has reignited nostalgia and controversy among Disney fans after sharing her personal “Disney Mount…
Judy Pace, the groundbreaking actress known for her roles in 1970s Blaxploitation films and her…
Harry Styles brought the house down on Saturday Night Live with a hilarious St. Patrick’s…
The beloved sci-fi Western Firefly is preparing for liftoff once again — this time as…