খেলা

Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান, হতবাক ভারতীয় ক্রিকেটপ্রেমীরা

বিগত কয়েক বছর ধরে ভারতীয় দল একজন ধ্বংসাত্মক ওপেনার খুঁজতে মরিয়া। একের পর এক ক্রিকেটারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলেও বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ানকে বরাবরই অবহেলা করে এসেছে বিসিসিআই। নিজের ফর্মের স্বর্ণ শিখরে থাকার শর্তেও একের পর এক সিরিজ থেকে মাঠের বাইয়ের রাস্তা দেখানো হয়েছে তাকে। দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীলংকার বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটলেও নিজেকে প্রমাণ করতে পারেননি শিখর ধাওয়ান। ফলশ্রুতিতে, জাতীয় দল থেকে একরকম প্রাপ্য সম্মান না পেয়েই অবসরের ইঙ্গিত দিয়েছেন ভারতের এই বিধ্বংসী ক্রিকেটার।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজে কয়েক সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন ভারতের এই বিধ্বংসী ওপেনার। আপনাদের জানিয়ে রাখি, জাতীয় দল থেকে অবহেলিত শিখর ধাওয়ান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে কয়েক সেকেন্ডের যে ভিডিও তিনি শেয়ার করেছেন, সেখানে তাকে একজন পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীঘ্রই অবসর নিয়ে অভিনয় জগতে পদার্পণ করবেন তিনি।

আপনারা জানলে অবাক হবেন, ইতিমধ্যে বলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন শিখর ধাওয়ান। বছর খানেক আগে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে ‘ডাবল এক্সএল’ ছবিতেও দেখা গিয়েছিল ধাওয়ানকে। ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করার পাশাপাশি ডান্স করতে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে ইনস্টাগ্রামে যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি দেখে স্পষ্ট যে, ক্রিকেট থেকে অবসর নিয়ে খুব শীঘ্রই ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন শিখর ধাওয়ান।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026