একাধিক সংস্থায় যেখানে এখন ছাঁটাইয়ের পর্ব চলছে সেখানেই এবারে ইন্ডিয়ান অয়েল কর্মী নিয়োগ নিয়ে প্রকাশ করে দিয়েছে নিজেদের নতুন বিজ্ঞপ্তি। এই নতুন বিজ্ঞপ্তিতে একাধিক পদের জন্য কর্মী নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছে এই তেল কর্পোরেশন। টেকনিশয়ন, ট্রেড অ্যাপ্রেন্টিস সহ একাধিক শূন্যপদের জন্য এই (IOCL Vacancy 2022) নিয়োগ করবে। প্রার্থীদের এই মর্মে আবেদন জানানোর জন্য আহ্বান করেছেন ইন্ডিয়ান অয়েল। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কোথায় আপনাকে এপ্লাই করতে হবে
আপনাদের জানিয়ে রাখি, গত ১৪ ডিসেম্বর থেকে এই এপ্লাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এই নিয়োগের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অথবা https://www.ioclmd.in এই লিংকে গিয়েও আবেদন করতে পারেন আপনি।
গোটা দেশে ১৭৬০টি শূন্যপদে এই নিয়োগ করবে IOCL। আবেদনের শেষ তারিখ ৩ জানুয়ারি। এদিন রাত্রি ১২ টায় এই আবেদন করার শেষ সময়। এরপরে আর কোনো আবেদন গ্রহণ করা হবেনা। তবে আবেদন করার আগে অবশ্যই আপনি এই বিজ্ঞপ্তি পড়ে নেবেন। নাহলে আপনার পরে গিয়ে সমস্যা হয়ে যেতে পারে। এতে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক হতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমা ২৪ বছর সর্বাধিক। অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আর এরপরেই যোগ্য প্রার্থীকে বেছে নেবে সংস্থা। এমনটাই জানা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…