বিশ্বজুড়ে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে করোনা আতঙ্ক, হাজার হাজার মানুষের স্থান এখন কোয়ারেন্টাইনে । ‘বিশ্বব্যাপী মহামারি’ তে লাগাতার বাড়ছে মৃতের সংখ্যা, সব দেশে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, চলছে করোনার দাবদাহ থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টা। এই সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে ক্রমাগত পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন গবেষকদল।
কানাডায় একদল বিজ্ঞানী করোনার এই অন্ধকারে ক্ষীণ আলো যা মানুষকে উদ্ধার করতে পারে এই সংক্রমণ থেকে, সেই আলোর পথেই এগিয়ে গেছেন, সেই দলে রয়েছেন বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও।
করোনা রুখতে পারে বলে আশাবাদী কানাডার ৩টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, অরিঞ্জয় সম্প্রতি জানিয়েছেন তারা একধাপ এগিয়ে গেছেন এই পথে। তাদের দল এসএআরএস কোভিড-টু (SARS COVID-2) ভাইরাসকে আলাদা করতে সক্ষম হয়েছে । সেই গবেষণার তথ্য তাঁরা বাকি দেশের গবেষকদেরও দিয়ে দেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন : সার্ক সদস্যদের নিয়ে আগামীকাল ভিডিও কনফারেন্স করবেন মোদী
মহামারি রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারায় গর্বিত গবেষক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বলেন সকলের মিলিত প্রয়াসে সম্ভব মারণ প্রতিষেধক আবিষ্কার করা। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সংক্রামিত রোগ বিভাগের গবেষক। শৈশব থেকেই তার স্বপ্ন মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর, সেই স্বপ্ন তাঁর এই প্রতিষেধক আবিষ্কারের দ্বারা সম্ভব হতে পারে।
করোনা আক্রান্ত দুই রোগীর লালারস ও রক্তের নমুনা গবেষণার জন্য সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা চালায় তাঁরা, এবং করোনা মোকাবিলায় আশার আলো দেখতে পাচ্ছেন তারা। করোনার প্রতিষেধক এনে এই গবেষক দল খুব শীঘ্রই করোনাকে জব্দ করতে সমর্থ হবেন বলে মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…