দেশে এখনও সরকারি বা বেসরকারি চাকরির অবস্থা বেশ খারাপ। বহু যুবক যুবতীই দীর্ঘদিন ধরে পাশ করার পর বসে রয়েছেন কর্মহীন হয়ে। উচ্চশিক্ষিত হয়েও চাকরির অভাবে বেকার অবস্থায় রয়েছেন অনেকেই। তাদের জন্য এবার এল এক দারুণ সুখবর। বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank)। যারা ব্যাঙ্কে কাজ করতে চান তাদের জন্য এটা নিঃসন্দেহে ভালো খবর।
চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। পদের নাম Government Business Facilitator। এই পদে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে কিছু শর্তপূরণ করতে হবে। সকলেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তি অনুসারে, যারা অন্যান্য পাবলিক সেক্টরের কাজ থেকে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যেসব রাজ্য সরকারি কর্মচারীরা এ এবং বি গ্রেডে অবসর নিয়েছেন তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীর কর্মজীবনে ট্র্যাক রেকর্ড ভালো থাকতে হবে। যেখানে আঞ্চলিক অফিস বা প্রধান শাখা রয়েছে সেই এলাকার বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। আবেদনকারীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। নিয়োগের সময়ে নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে ভিজিল্যান্স ক্লিয়ারেন্স।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে গভর্নমেন্ট বিজনেস ফ্যাসিলিটেটর পদে আবেদন করার জন্য প্রথমেই ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদন পত্র। তারপর আবেদনপত্রটি ভালো ভাবে পড়ে তারপর সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর আবেদন পত্রটি জমা করতে হবে ব্যাঙ্কে। ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। জানা যাচ্ছে, নির্বাচিত প্রার্থীরা বেতন হিসেবে পাবেন ৪০,০০০ টাকা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…