নিউজ

Post Office Recruitment: কর্মী নিয়োগ করছে পোস্ট অফিস, মাধ্যমিক পাস করলে বেতন দেবে ২০,৯০০ টাকা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ভারতীয় ডাক বিভাগ (Indian Post Office) স্টাফ কার ড্রাইভার পদে মোট ২৭ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা ১৪ মে, ২০২৪ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় অফলাইনে আবেদন করতে পারেন। মাসিক বেতন হবে ন্যূনতম ২০,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,০০০ টাকা পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন? বা কি করে আবেদন করতে হবে? এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পোস্ট অফিসের এই কাজ যারা করতে চান, তাদের ভারী এবং হালকা যানবাহন চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তাদের মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর হালকা এবং ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে। তাঁকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দশম শ্রেণী পাস থাকতে হবে। আর সিভিক ভলেন্টিয়ার বা হোম গার্ড হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদে আবেদন সম্পূর্ণরূপে অফলাইনে করতে হবে। আবেদনকারীদের নির্ধারিত পদের জন্য আবেদনপত্র পূরণ করে স্পিড পোস্টের মাধ্যমে The Manager, Mail Motor Service, Bengaluru-560001 ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের শিরোনাম হতে হবে “Application for the post of Staff Car Driver (Direct Recruitment) at MMS Bengaluru”। আবেদনপত্র অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। চাকরির জন্য সার্টিফিকেটের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, বয়সের প্রমাণ, ১০ টাকার একটি ডাকটিকিট লাগবে। যোগ্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা এবং একটি ড্রাইভিং টেস্টে অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটি ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026