পোস্ট অফিসের সেভিংস একাউন্ট গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করেছে গ্রাহকদের জন্য। একটি বিশেষ সার্কুলার জারি করে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত পোস্ট অফিসে সেভিংস একাউন্ট গ্রাহকরা ১৫ অক্টোবর থেকে এই সুবিধা উপভোগ করতে পারবেন।
এবার থেকে সমস্ত স্মল সেভিং স্কিম যেমন টাইম ডিপোজিট, কিষাণ বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট খুব সহজেই ম্যানেজ করা যাবে এই পরিষেবার মাধ্যমে। কীভাবে পাওয়া যাবে এর সুবিধা? তার জন্য প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারদের সেভিংস ব্যাঙ্ক এটিএম, ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং-এর আবেদন পত্র জমা করতে হবে। তারপর আবার নতুন করে কেওয়াইসি জমা করতে হবে।
এই কাজের জন্য প্রথমে ভারতীয় ডাক বিভাগের মোবাইল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে৷ ফর্ম জমা করার ২৪ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং সুবিধা চালু হয়ে যাবে৷ তবে এর জন্য নেট ব্যাঙ্কিং বা CIF থাকা বাধ্যতামূলক বলে জানিয়েছে ডাক বিভাগ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…