চলছে শীতের মরশুম। আর তার সাথে বেড়েছে মানুষের ভ্রমণের নেশা। ফলে অন্যান্য সময়ের তুলনায় যাত্রীদের চাপ বেড়েছে ভারতীয় রেলে। বর্তমানে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে বিষয়টি হয়ে উঠেছে অসহনীয়। প্রথমত, বেশিরভাগ ভ্রমণ পিপাসুদের মিলছে না ট্রেনের টিকিট। অথবা টিকিট ক্রয় করলেও বেশিরভাগ ট্রেন নির্দিষ্ট সময় চলছে না। মূলত, শীতের কারণে কুয়াশায় ঘিরে রয়েছে চারিদিক। যে কারণে ট্রেন চালকের দৃশ্যমানতা কমেছে। ফলে ধীর গতিতে ট্রেন চলার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে ট্রেন।
এমন ক্ষেত্রে রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। যারা ট্রেনে রয়েছেন তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারছেন না। এমনকি প্রয়োজন অনুসারে যেটুকু খাবার নিয়ে তারা ট্রেনে চড়েছিলেন, সেটিও শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি যারা ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করছেন, ট্রেন বিলম্ব হওয়ার কারণে তারাও পড়ছেন মহা সমস্যায়। এবার যাত্রীদের এই বিশেষ সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ গ্রহণ করল ভারতীয় রেল।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর উদ্যোগে এবার যে সমস্ত ট্রেন নির্দিষ্ট সময় ব্যতীত হওয়ার পরে চলছে সেই সমস্ত ট্রেনের যাত্রীদের ফ্রিতে খাওয়ারের ব্যবস্থা করবে ভারতীয় রেলওয়ে। যাত্রীদের জন্য ফ্রি কম্পোজিশন হিসেবে সকালে চা বা কফির সাথে পরিবেশন করা হবে বিস্কুট। দুপুরের মেনুতে থাকবে ভাত, ডাল, তরকারি। ট্রেনের যাত্রীদের সন্ধ্যায় দেওয়া হবে চা, পাউরুটি বা স্যান্ডউইচ এবং একটি ফ্রুট জুস। ডিনারে থাকছে লুচি বা রুটি, সবজি এবং আচার। এছাড়া দুই ঘন্টার বেশি যদি কোন ট্রেন বিলম্ব করে সে ক্ষেত্রে যাত্রীরা চাইলে টিকিটের সম্পূর্ণ টাকা রিফান্ড দাবি করতে পারেন। যা যাত্রীদের প্রদান করতে বাধ্য থাকবে রেলওয়ে অফ ইন্ডিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…