নিউজ

Indian Railway Bharti 2022: ১০ পাস করেই পাওয়া যাবে রেলওয়েতে চাকরি, নিয়োগ হবে প্রচুর শূন্যপদে

আজকালকার দিনে চাকরির অভাব সব জায়গাতেই। অনেক যোগ্যতা থাকলেও নিজের জন্য পারফেক্ট চাকরি খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে। তার ওপর যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের কাছে এই কাজ আরও কঠিন। তবে রয়েছে সুসংবাদ। এবার রেল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগের জন্য। পশ্চিম মধ্য রেলওয়ে সম্প্রতি শিক্ষানবিশ পদের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই WCR শিক্ষানবিশ নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে সকল যোগ্য প্রার্থীরা ইচ্ছুক তাদের শেষ তারিখের আগে নির্দিষ্ট ফরম্যাটে অনলাইনে আবেদন করতে হবে। ১০ পাস করলেই রেলওয়েতে চাকরি পাওয়ার একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে পশ্চিম মধ্য রেলওয়ে।

বিজ্ঞপ্তি অনুসারী জানা গিয়েছে, WCR শিক্ষানবিশ নিয়োগ ২০২২ এ মোট ২৫২১ টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদন করার শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২২। আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের আগে ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে প্রার্থীদের পশ্চিম মধ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ ভিজিট করতে হবে।

জানা গিয়েছে, প্রার্থীদের বয়স ১৫ বছরের কম এবং ২৪ বছরের বেশি হওয়া যাবে না। বয়স ১৭ নভেম্বর ২০২২ থেকে গণনা করা হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে ১০+২ প্যাটার্ন প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশসহ ১০ তম শ্রেণী পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST বা PWD বিভাগের প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

আবেদন পদ্ধতি:

  • আবেদন করতে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in এ যান
  • এখানে Go To Contacts এ যান। এরপর রিক্রুটমেন্ট সেকশনে যান
  • পরবর্তী ধাপে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে যান এবং সবশেষে 2022-23 এর জন্য অ্যাংগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসে ক্লিক করুন
  • এখন Apply লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন
  • পরবর্তী ধাপে আবেদনপত্র পূরণ করুন এবং নথি আপলোড করুন
  • ফি জমা দিয়ে ফর্ম জমা দিন
  • শেষ প্রিন্ট আউট নিন।
Nirajana Nag

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026