Categories: দেশনিউজ

বিরাট চাকরির সুযোগ নিয়ে এল Indian Railway, জেনে নিন কখন, কীভাবে আবেদন করবেন

গোটা দেশে একটি ভালো চাকরি পাওয়া আজকালকার দিনে ক্রমেই দুষ্কর হয়ে পড়ছে। অনেক শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই যোগ্যতার চাকরি পাচ্ছেন না অনেকেই। তবে এই চাকরির আকালের বাজারে নতুন ধরনের চাকরির প্রস্তাব নিয়ে এল ভারতীয় রেল। সাউথ সেন্ট্রাল রেলওয়ের জন্য জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে বিস্তারে জানতে সাউথ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন বা এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে পারেন।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদের জন্য (ওয়ার্কস) (কনস্ট্যান্ট/ওএল)– সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। অন্যদিকে, জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (ইলেকট্রিক্যাল) (ড্রয়িং) (কনস্ট্যান্ট/ওএল)– মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা বা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও সাব স্ট্রিমে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকলে এই ভারতীয় রেলের চাকরির জন্য আবেদন করা যাবে। আর জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট এসএন্ডটি (ড্রয়িং) (কনস্ট্যান্ট/ওএল)-ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ ইনফরমেশন টেকনোলজি/ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বা এর সাব স্ট্রিমে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা থাকতে হবে। তবে কি করে করবেন আবেদন?

বর্তমানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৩০ শে জুন অব্দি এই আবেদন করা যাবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে এই আবেদন পত্র পেয়ে যাবেন। কিন্তু আবেদনপত্র জমা করতে হবে অফলাইন মোডে। প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Secretary to the Principal Chief Personnel Officer & Sr. Personnel Officer (Engineering), Office of the Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin-500025’। জেনারেল হলে ১৮ থেকে ৩৩ বছরের প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সে ক্ষেত্রে তাদের আবেদন ফি দিতে হবে ৫০০ টাকা। অন্যদিকে এসসি এসটিদের আবেদন করার বয়সসীমা ১৮ থেকে ৩৮ বছর। এসসি/ এসটি/ ওবিসি/ মহিলা/ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী/ ইডব্লুএস প্রার্থীদের জন্য আবেদনের ফি ২৫০ টাকা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026