নিউজ

কনফার্ম টিকিট এবার দিতে পারবেন নিজের পরিবারের সদস্যকে, এমন নিয়ম কি জানতেন Indian Railway এর

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নতুন নিয়ম।

কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয় যে আমাদের ট্রেনের টিকিটে অন্য একজনকে ভ্রমণ করতে হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ প্রশ্ন করে আমাদের টিকিটে অন্য কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে কি না। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল একটি বিশেষ নিয়ম করেছে। ট্রেনের টিকিট স্থানান্তরের নিয়ম সম্পর্কে খুব কম মানুষই জানেন। এই নিয়ম জানা থাকলে ভবিষ্যতে আপনারও কাজে লেগে যেতে পারে। নিয়ম জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

যদি কোনো কারণে অন্য কাউকে আপনার ট্রেনের টিকিটে ভ্রমণ করতে হয়, এমন পরিস্থিতিতে ভারতীয় রেলের একটি বিশেষ সার্কুলার সম্পর্কে আপনার জানা উচিত। নিয়ম অনুযায়ী, আপনি ভ্রমণের জন্য আপনার নিশ্চিত রেল টিকিট অন্য ব্যক্তির কাছে স্থানান্তর করতে পারেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি ভ্রমণের জন্য তার পরিবারের সদস্যকে তার ট্রেনের টিকিট দিতে পারেন। তবে ভ্রমণের আগে যাতায়াতকারী যাত্রীকে তার আবেদনপত্র স্টেশন মাস্টারের কাছে দিতে হবে।এরপর স্টেশন মাস্টার আপনাকে ট্রেনে সংশ্লিষ্ট ব্যক্তির বদলে যাতায়াতের অনুমতি দেবেন। এছাড়া আপনার ট্রেনের টিকিট শুধুমাত্র সেই ব্যক্তির কাছে ট্রান্সফার করতে পারবেন যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। এই ক্ষেত্রে, আপনাকে এই সম্পর্কিত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026