নিউজ

Indian Railway: টিকিটের দাম সস্তা হলেও একটি ট্রেন তৈরি করতে মোট কত খরচ হয়? দামের অঙ্ক শুনে ভিরমি খেতে পারেন আপনিও

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য ভারতের বুকে প্রধান গণপরিবহন ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হয় ভারতীয় রেলকে। যেকোনো মধ্যবিত্ত সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলে ভ্রমণ করতে পারেন। এই রেলের নেটওয়ার্ক দেশের বুকে এতটাই সুগঠিত যে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানুষ পৌঁছে যায় এক একটি এক্সপ্রেস ট্রেনে চড়ে। বর্তমানে দেশে প্রায় ১৫ হাজার ট্রেন চলাচল করছে। ভারতীয় রেল এখনও এই প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে যে রেলের সংযোগ ভারতের প্রতিটি শহর থেকে গ্রামে করা যেতে পারে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। তবে আপনি কি জানেন, এই এক একটি ট্রেন তৈরি করতে কত খরচ হয়? জানার উৎসাহ থাকলে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

ভারতে ট্রেন পরিষেবা ব্যবহার করতে সাধারণ মানুষকে অনেক কম খরচ করতে হয়। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে এই ট্রেন তৈরি করতে কোটি কোটি টাকা ব্যয় হয়। ট্রেনে জেনারেল, স্লিপার এবং এসি কোচের মতো বগি থাকে। এছাড়া প্যান্ট্রি কার, গার্ড রুমও ট্রেনে অতিরিক্ত লাগানো হয়। সাধারণ কোচের কথা বললে, একটি জেনারেল কোচ তৈরি করতে খরচ হয় ১ কোটি টাকা। যেখানে, একটি স্লিপার কোচ তৈরি করতে খরচ হয় ১.৫ কোটি টাকা। অন্যদিকে এসি কোচ তৈরি করতে খরচ হয় প্রায় ২ কোটি টাকা।

তবে ট্রেনের মূল চালিকাশক্তি ইঞ্চিনের দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে আপনার। গড় হিসাব ধরলে একটি ট্রেনের ইঞ্জিন তৈরি করতে ১৮ কোটি থেকে ২০ কোটি। সর্বোপরি, ২৪ কোচ বিশিষ্ট সম্পূর্ণ ট্রেন তৈরি করতে খরচ হয় প্রায় ৬০ কোটি থেকে ৭০ কোটি টাকা। উদাহরণস্বরূপ, সাধারণ মেমু ২০-কোচ ট্রেনের দাম ৩০ কোটি টাকা। অন্যদিকে, ২৫ বগি বিশিষ্ট কালকা মেইল আইসিএফ টাইপ ট্রেনটি তৈরি করতে ৪০.৩ কোটি টাকা খরচ হয়েছে। আর ২১ কোচের হাওড়া রাজধানী এলএইচবি টাইপ ট্রেনের দাম ৬১.৫ কোটি টাকা। আর ভারতীয় রেলওয়ের নতুন আকর্ষণ বন্দে ভারত তৈরি করতে ১১০ কোটি থেকে ১২০ কোটি টাকা খরচ হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026