বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গোৎসব ইতিমধ্যেই শেষ হয়েছে। দুর্গাপূজো এবং লক্ষ্মীপূজার পর চলতি মাসের শেষে এবার রয়েছে দীপাবলি। আর এই দীপাবলীর মুখে কর্মীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল। পুজো উপলক্ষে ৭৮ দিনের বেতন অতিরিক্ত পেতে চলেছেন রেলকর্মীরা। সূত্র মারফত জানা গিয়েছে, ১১ লাখ নন গ্যাজেটড রেল আধিকারিকরা কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য পুজোর বোনাস পেতে চলেছেন। এর ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ২ হাজার কোটি টাকা খরচ হবে।
আপনাদের জানিয়ে রাখি গত বছরও রেল কর্মীদের ৭৮ দিনের অতিরিক্ত বেতন দিয়েছিল ভারতীয় রেল। ২০২০-২১ সালেও তারা এই বোনাস পেয়েছিল। এই বোনাস প্রোডাকশন লিংক বোনাস বা PLB ভিত্তিক। সূত্রের খবর, পিএলবি হিসাবে এক এক জন কর্মী সর্বাধিক ১৭,৯৫১ টাকা পাবেন। কাজের জন্য কর্মচারীদের আরো বেশি উৎসাহিত করতে এই বোনাসের ব্যবস্থা করে সরকার। কেন্দ্রের বিশ্বাস এর ফলে রেলের উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেতে পারে।
গত বছর এই বোনাসের জন্য রেলের পক্ষ থেকে মোট খরচ করা হয়েছিল ১৯৮৫ কোটি টাকা। তবে চলতি বছরে সেই ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়লো। এবার খরচ হবে প্রায় ২ হাজার কোটি টাকা। সারা দেশজুড়ে রেলের নন গ্যাজেটড রেল আধিকারিকরা এই বোনাস পাবেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম থাকবেন RPF/RPSF আধিকারিকরা। এই বোনাস দেওয়া প্রথম শুরু হয়েছিল ১৯৭০-৮০ সাল থেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…