নিউজ

Indian Railway: ট্রেনের বগিতে লেখা থাকে ৫ অংকের বিশেষ কোড, জানেন এর অর্থ কি?

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। ভারতীয় রেলওয়ে আপনি ব্যবহার করে থাকলে নিশ্চয়ই খেয়াল করেছেন যে ট্রেনের বগিতে বিভিন্ন ধরনের সংখ্যা লেখা থাকে। আজকে সেই নিয়েই একটি প্রতিবেদন।

আপনি যদি প্রায় ট্রেন যাত্রা করেন তাহলে নিশ্চয় খেয়াল করেছেন এক্সপ্রেস ট্রেনের বগিতে লেখা থাকে ৫ অংকের এই সংখ্যা। আপনাদের বলি যে ট্রেনের বগিতে লেখা এই নম্বরটি খুবই বিশেষ, কিন্তু ট্রেনে কেন এই নম্বরটি লেখা হয় জানেন? এই সংখ্যা লেখার পেছনে বিশেষ কারণ কী? যদি না জেনে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। সবিস্তারে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

প্রতিটি বগির বাইরে লেখা ৫ ডিজিটের নম্বরটি সেই বগিটি কখন তৈরি হয়েছিল এবং কীভাবে এটি তৈরি হয়েছিল সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়। ট্রেনের বগির ৫ ডিজিটের প্রথম ২ ডিজিটের নম্বরটি বলে দেয় যে ট্রেনের এই বগিটি কখন তৈরি করা হয়েছিল এবং শেষ ৩ টি এই বগিটির বিভাগ সম্পর্কে তথ্য দেয়। যেমন ধরুন কোনো বগির গায়ে লেখা আছে, 13328 নম্বরটি। এর অর্থ প্রথম দুটি শব্দ হল কবে এই বগি তৈরি হয়েছে। 13 অক্ষরটি অর্থ হল এই ট্রেনের বগি ২০১৩ সালে তৈরি হয়েছিল। এবার যদি কোনো ট্রেনে 99328 নম্বর থাকে, তাহলে ওই বগি ১৯৯৯ সালে তৈরি হয়েছিল।

এবার আসা যাক বাকি ৩ টি শব্দ সমন্ধে। এটি বগির ক্যাটাগরি সম্পর্কে বলে। প্রথম ক্ষেত্রে 13328 এর অর্থ এই বগিটি স্লিপার ক্লাসের। এই ব্যাপার বুঝতে দেখে নিতে হবে একটি চার্ট।

  • 001-025 – AC প্রথম শ্রেণী
  • 026-050 – কম্পোজিট 1AC + AC-2T
  • 051-100 – AC-2T
  • 101-150 – AC-3T
  • 151-200 – CC (AC চেয়ার কার)
  • 201-400 – SL (২য় শ্রেণীর স্লিপার )
  • 401-600 – GS (সাধারণ ২য় শ্রেণী)
  • 601-700 – 2S (2য় শ্রেণী সিটিং/জন শতাব্দী চেয়ার ক্লাস)
  • 701-800 – সিটিং কাম লাগেজ রেক
  • 801 + – প্যান্ট্রি কার, জেনারেটর বা মেইল
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026