নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেনের মাধ্যমে অগণিত মানুষ অল্প খরচায় নিজেদের গন্তব্যে পৌঁছে যান। তবে এমন অনেক পরিবার রয়েছে যারা অনুষ্ঠান কিংবা ঘুরতে যাওয়ার সময় একসাথেই যান। সেক্ষেত্রে যদি আলাদা আলাদা ভাবে বসা হয়, তবে নিঃসন্দেহে অসুবিধা হয় গোটা পরিবারের। এক্ষেত্রে কেউ যদি নিজেদের গন্তব্যে পৌঁছানোর সময় ট্রেনের একটা গোটা কোচ বুক করতে চান তাহলে, সেটিও যে অসম্ভব নয় সেকথা বলাই বাহুল্য।
বগি সংখ্যা-
যদি ৫০- ৬০ জন একসাথে দূরের গন্তব্যে যান তবে একটি গোটা কোচ নিজেদের জন্য আগে থেকে বুক করা সম্ভব। তবে শুধুমাত্র একটি নয় ১৮ কিংবা ২৪টি কোচ একসাথে বুক করে নেওয়া যাবে। আর এই বুকিং প্রসেস অনলাইনেও করা সম্ভব হবে।
কতদিন আগে বগি বুক করতে হবে?
ছমাস আগে বুক করতে পারলে ভালো, নয়তো অন্ততপক্ষে একমাস আগে নিশ্চিতভাবে বুক করার আবেদন জানাতে হবে। অনলাইনের পাশাপাশি ট্রেনের সাপোর্টিং পয়েন্ট থেকেও এই বুকিং করা যাবে।
খরচের পরিমাণ-
৭ দিনের যাত্রার জন্য ১টি কোচ বুক করতে খরচ হবে ৫০ হাজার টাকা। এক্ষেত্রে যদি মেয়াদ বাড়তে থাকে তাহলে প্রতিদিন পিছু ১০ হাজার টাকা করে লাগবে। আর কেউ যদি ৭ দিনের জন্য ১৮টি কোচ বুক করতে চায় তাহলে, ৭ দিনে মোট খরচা হবে ৯ লাখ টাকা।
বগি বাতিলের পদ্ধতি-
যদি কেউ ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে কোচ বুকিং বাতিল করতে চান তবে সেক্ষেত্রে পুরো অর্থ পাওয়া যাবে না। ২৫ শতাংশ টাকা কেটে নিয়েই সেই অর্থ ফেরত আসবে। উল্লেখ্য যদি ভ্রমনের সময় চার ঘন্টার কম হয় তবে অর্থের ৫০ শতাংশ কেটে নিয়েই ফেরত দেওয়া হবে।
স্টেশনে গিয়ে কিভাবে বুক করবেন টিকিট?
প্রথমেই বুকিং অফিসারের সাথে দেখা করতে হবে। জানাতে হবে আবেদন। এরপরে একটি স্লিপ দেওয়া হবে। এরপর সেই স্লিপ টিকিট বুকিং কাউন্টারে জমা দিতে হবে এবং তার সাথে জমা দিতে হবে নির্ধারিত অর্থও। এক্ষেত্রে রশিদ দেওয়া হবে যেখানে লেখা থাকবে এফটিআর নম্বর। এরপর সিবিএসে যেতে হবে। আর সেখান থেকেই মিলবে ওয়েটিং লিস্টের তালিকা। তবে ৭২ ঘণ্টা আগেই বকিং নিশ্চিত করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…