দেশ

রাজ্যগুলিতে লকডাউনের জেরে বন্ধ হবে কি দূরপাল্লার ট্রেন? কি জানালো ভারতীয় রেল

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসে পড়েছে ভারতবর্ষের বুকে। চলতি বছরের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দিনে দিনে বেগতিক হয়ে যাচ্ছে করোনা সংক্রমনের গ্রাফ। এপ্রিল মাসের শুরুতে দৈনিক সংক্রমণ ২ লাখ ৭৩ হাজারের গণ্ডি ছুঁয়েছে। ইতিমধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের হার। দেশজুড়ে করোনা অ্যাক্টিভ কেস এক ধাক্কায় বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে চিকিৎসকরা। সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীর জন্য বেডের অভাব পড়েছে। রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৭ দিনের জন্য দিল্লিতে লকডাউন করার ঘোষণা করেছেন। তবে এরইমাঝে প্রশ্ন উঠেছিল যে দিল্লিতে লকডাউন চলাকালীন দূরপাল্লার ট্রেন কি বাতিল হয়ে যাবে?

ভারতীয় রেল আজ সকালে স্পষ্ট জানিয়ে দিয়েছে, “কার্ফু জারি থাকলেও কোন ট্রেন এই মুহূর্তে বাতিল করা হচ্ছে না। এছাড়া চলতি সপ্তাহে বিহারগামী চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।” আসলে গত বছরের স্মৃতি উস্কে আবারো গতকাল লকডাউন এর কথা শুনে দিল্লির বাস স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে রেল মন্ত্রকের এক মুখপাত্র ডিজে নারায়ন বলেছেন, “অযথা গুজবে কান দেবেন না। গতকাল থেকে দিল্লি ছাড়ার জন্য স্টেশনে স্টেশনে অনেক ভিড় হচ্ছে। পরিস্থিতি এখনো খারাপ হয়নি। মানুষ ভাবছে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে। তবে এটা সত্যি নয়। আজকে না যেতে পারলে কালকে যেতে পারবেন। আতঙ্কের কোন কারণ নেই।”

সেই সাথে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুর্ববর্তী পরিস্থিতি তুলনায় ৭০ শতাংশ ট্রেন চলছে। ৩০ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল ৮৮ টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন ও ৪৫ টি উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে। তবে এখন শুধুমাত্র কনফার্ম টিকিট নিয়ে যাত্রীরা স্পেশাল ট্রেনে চড়ে গন্তব্যে যেতে পারবে। ট্রেন ছাড়ার দেড় ঘন্টা আগে প্লাটফর্মে ঢুকে যেতে হবে। এছাড়া স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য প্লাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026