ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের অপশন দেওয়া হয় যে তাঁরা কোন বার্থে ভ্রমণ করতে চান। এতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীরা আপার ও লোয়ার বার্থ বেছে নেন। মিডল বার্থ খুব একটা পছন্দ হয় না সকলের। এরজন্য দায়ী রেলওয়ের একটি নিয়ম। সেই নিয়মের জন্য যাত্রীদের কাছে অপছন্দের এই মিডল বার্থ।
যাত্রার সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে ট্রেনের একটি অংশে লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ, সাইড আপার বার্থ এবং সাইড লোয়ার বার্থ দেওয়া আছে। এর মধ্যে, আপনি চাইলেও একটি নির্দিষ্ট সময়ের আগে এবং পরে মিডল বার্থে ঘুমাতে বা বসতে পারবেন না। কারণ ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একজন মিডল বার্থ যাত্রী তার বার্থে রাত ১০টার আগে এবং সকাল ৬টার পর ঘুমাতে পারবেন না। রাত ১০টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত তিনি তার আসনে ঘুমাতে পারেন।
এমন পরিস্থিতিতে যাত্রীরা দিনের বেলা ক্লান্ত হয়ে ঘুমাতে চাইলেও রাত ১০টা পর্যন্ত ট্রেনে বসে কাজ করতে হয়। অন্যদিকে, তিনি যদি রেলের এই নিয়ম না মানেন, তাহলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে রেলওয়ের পক্ষ থেকে। এমনকি এই সময় নিয়ে রেলওয়ে এতটাই কঠোর যে টিটিও রাতের বেলা ট্রেনের যাত্রীদের টিকিট পরীক্ষা করতে পারেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…