নিউজ

Indian Railway: রেলযাত্রীদের জন্য বড় সুখবর! আজ থেকে ব্যাপক সস্তা হল এসি কোচের ভাড়া

ভারতের বুকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে প্রধান মাধ্যম হল ভারতীয় রেল। আপনি যদি প্রায়ই থার্ড এসি দ্বারা ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য দরকারী। রেলের এই সিদ্ধান্তের পর ট্রেনের এসি থ্রি ইকোনমি কোচে ভ্রমণ সস্তা হয়েছে। সম্প্রতি রেলওয়ে বোর্ডের জারি করা সার্কুলার অনুযায়ী, এসি কোচের ভাড়া সংক্রান্ত পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর এসি ৩ ইকোনমি কোচের ভাড়া এসি ৩ কোচের চেয়ে কম হবে। আজ থেকে অর্থাৎ ২২শে মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

তথ্য অনুযায়ী, রেলওয়ে গত বছর একটি বাণিজ্যিক সার্কুলার জারি করেছিল। এই সার্কুলারের পর এসি ৩ কোচ ও এসি ৩ ইকোনমি কোচের ভাড়া সমান করা হয়েছিল। আগে যাত্রীদের ইকোনমি কোচে কম্বল এবং বিছানার চাদর দেওয়া হত না। কিন্তু গত বছর থেকে ইকোনমি কোচের ভাড়া বাড়ানোর পর যাত্রীরা কম্বল ও চাদরের সুবিধা পেতে শুরু করেন। এখন ২১ শে মার্চ, একটি সার্কুলার জারি করে, রেলওয়ে পুরানো ব্যবস্থা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছে। আসলে ভারতীয় রেলওয়ে এসি ৩ ইকোনমি তৈরি করেছিল তাদের জন্য যারা এসিতে ভ্রমণ করতে চান, কিন্তু অতিরিক্ত ভাড়া দিতে পারেন না। মাঝে ভাড়ার অন্তর না থাকলেও আবার সেই পুরোনো ব্যবস্থা পুনরুদ্ধার করা হচ্ছে।

আজ থেকে আপনি যদি ট্রেনের এসি ৩ ইকোনমি কোচে ভ্রমণ করেন তাহলে আপনাকে থার্ড এসির তুলনায় কম টাকা দিতে হবে। রেল আধিকারিকদের মতে, ইতিমধ্যেই টিকিট বুক করা যাত্রীরাও এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। এছাড়া যেসব যাত্রী অনলাইনে এবং কাউন্টারে টিকিট নিয়েছেন তাদের টাকা রেলওয়ে ফেরত দেবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026