ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। প্রচুর মানুষ আছেন যারা নিয়মিত এই রেলের পরিষেবা গ্রহণ করে থাকেন। এই ট্রেনে ভ্রমণের জন্য যাত্রীদের অনেক নিয়ম মেনে চলতে হয়। আর সেই সমস্ত নিয়ম অবশ্যই যাত্রীদের কল্যাণের জন্যই। সম্প্রতি ভারতীয় রেলওয়ে নতুন একটি নির্দেশিকা জারি করেছে যা জেনে নেওয়া খুবই জরুরী।
মিডিয়া রিপোর্ট অনুসারে, অনেক যাত্রী প্রায়ই অভিযোগ করেন যে তাদের কোচে একসাথে ভ্রমণকারী লোকেরা গভীর রাত পর্যন্ত ফোনে উচ্চস্বরে কথা বলেন বা গান শোনেন। রেলের এসকর্ট বা রক্ষণাবেক্ষণ কর্মীরাও উচ্চস্বরে কথা বলে বলেও অভিযোগ করেন কয়েকজন যাত্রী। এ ছাড়া অনেক যাত্রী রাত ১০টার পরও লাইট জ্বালিয়ে রাখেন, যা অন্যদের ঘুমের ব্যাঘাত ঘটায়। এর পরিপ্রেক্ষিতে রেলওয়ে নতুন নিয়ম করেছে। এমতাবস্থায় কোনো যাত্রী নিয়ম না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী, এখন আপনার সিট, বগি বা কোচের কোনো যাত্রী উচ্চস্বরে মোবাইলে কথা বলতে পারবেন না বা উচ্চস্বরে গান শুনতে পারবেন না। যাত্রীদের ঘুম যাতে বিঘ্নিত না হয় এবং তারা যাত্রার সময় শান্তিতে ঘুমাতে পারে সে জন্য রেলওয়ে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। রেলওয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ট্রেনে ভ্রমণের সময় রাত ১০টার পর মোবাইলে জোরে কথা বললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, রাতের যাত্রায় যাত্রীরা উচ্চস্বরে কথা বলতে বা গান শুনতে পারবেন না। কোনো যাত্রী অভিযোগ করলে তাঁকে সরানোর ক্ষমতা থাকবে ট্রেনে উপস্থিত কর্মীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…