ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই ভারতীয় রেল ব্যবহার করার জন্য প্রায় সকলেই আইআরসিটিসি অ্যাপ বা অনলাইন পরিষেবা থেকে টিকিট কেটে নেন। আসলে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার প্রথা প্রায় অবলুপ্ত হয়ে গেছে। প্রত্যেকেই বাড়ি বসেই মোবাইলের মাধ্যমেই IRCTC অ্যাপ মারফত ট্রেনের টিকিট কেটে নেন।
তবে সম্প্রতি ভারতীয় রেল তাদের অনলাইনে টিকিট কাটার নিয়মে একটি বড়সড় পরিবর্তন করতে চলেছে, যা অবশ্যই জানা প্রয়োজন আপনার। ২০২২ সালে প্রকাশিত তথ্য অনুসারে, IRCTC-এর ৩০ মিলিয়ন বা ৩ কোটি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে। এমন পরিস্থিতিতে আইআরসিটিসি-র করা পরিবর্তনগুলি সম্পর্কে সকলের জানা জরুরি। করোনা মহামারির ঠিক পরপরই আইআরসিটিসি অ্যাকাউন্ট যাচাই করে নেওয়ার কথা বলেছিল ভারতীয় রেল। কিন্তু এখনও অব্দি ৪০ লাখ আইআরসিটিসি অ্যাকাউন্ট যাচাই করা হয়নি। আপনারও যদি এখন যাচাই না করা থাকে তাহলে আপনি ভবিষ্যতে অনলাইনে টিকিট বুক করতে পারবেন না।
IRCTC দ্বারা জারি করা নিয়মের অধীনে, ব্যবহারকারীদের অনলাইন টিকিট বুক করার আগে মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি যাচাই করা প্রয়োজন। আপনি যদি এখনও আপনার অ্যাকাউন্ট যাচাই না করে থাকেন, তাহলে শীঘ্রই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এটি করার পরে, আপনাকে টিকিট বুকিংয়ে কোনও ধরণের সমস্যায় পড়তে হবে না। যাচাইকরণের প্রক্রিয়াটি দেওয়া হল সংক্ষেপে:
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…