নিউজ

ট্রেনে উঠতে মানতে হবে এইসব নিয়মকানুন, জানিয়ে দিল ভারতীয় রেল

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। করোনা পরিসংখ্যানের গগনচুম্বী গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা দেশবাসী। এরই মাঝে চলতি সপ্তাহে গতকাল সর্বকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দৈনিক সংক্রমনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ২ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। এবার করোনা সংক্রমণে বাঁধ দিতে তৎপর হয়েছে প্রশাসন। আসলে চলতি বছরের শুরুতে করণা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর থেকে মানুষ মাস্ক ব্যবহার বা সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ করা প্রায় ভুলে যেতে বসেছিল। তবে গত বছরের তুলনায় চলতি বছরে আরো ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি।

করোনা সংক্রমনের উৎপাত দেখে ভারতীয় রেল নয়া সিদ্ধান্ত নিয়েছে। রেলের পক্ষে জানানো হয়েছে, এবার থেকে মাস্ক ছাড়া ট্রেনে উঠলে বা স্টেশন চত্বরে ঘুরলে ৫০০ টাকা জরিমানা হবে। এছাড়াও ট্রেনে বা স্টেশনে থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছে। থুতু ফেললে বড় জরিমানা হতে পারে বলে ঘোষণা করেছে রেল। আগামী ৬ মাস এই নিয়ম বলবৎ থাকবে। এছাড়া প্রত্যেকটি স্টেশনে এবার মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস এর দোকান দেওয়া হবে। এছাড়া ইতিমধ্যেই অতিমারি সংক্রান্ত বিধি মেনে ট্রেনে রান্না করা খাবার সরবরাহ বন্ধ করা হয়েছে।

অন্যদিকে রেল জানিয়েছে এই মুহূর্তে তারা দৈনিক ১৪০২ টি বিশেষ ট্রেন চালাচ্ছে। এছাড়াও আরো ২৮ টি বিশেষ ট্রেন চালানো হবে। মধ্য রেলের উপর চাপ কমানোর জন্য এপ্রিল-মে মাসে অতিরিক্ত ট্রেন চলবে। এছাড়া কিছুদিন আগে বলা হচ্ছিল যে এবার ট্রেনে উঠতে করোনা আরটিপিসিয়ার টেস্ট লাগবে। এই প্রসঙ্গে রেল বোর্ডের সভাপতি সুনিল শর্মা জানিয়েছেন, “ট্রেনের সফর করতে গেলে কোন কোভিড নেগেটিভ সার্টিফিকেট গ্রহণ করতে হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026