ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railway: কেন রেলওয়েতে প্রথম শ্রেণীর টিকিট এত দামি, কী কী সুবিধা পাওয়া যায়, জানুন

রেলপথকে ভ্রমণের সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করেন অনেকেই। আপনি যদি রেল পথে ভ্রমণ করেন তবে আপনি অবশ্যই জানেন ট্রেনে ভ্রমণের জন্য বেশ কিছু বিভাগ রয়েছে যে সমস্ত বিভাগের টিকিট আপনি কাটতে পারেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো জেনারেল, স্লিপার, ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি। কিন্তু এই বিভাগগুলির মধ্যে রয়েছে ভাড়ার পার্থক্য। তবে তার সাথেই আপনি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা ও পেতে পারেন যদি আপনি একটু বেশি ভাড়া দিয়ে ট্রেনের টিকিট কাটেন।

আপনারা হয়তো সকলেই জানেন ফার্স্ট এসির ভাড়া থার্ড এসির থেকে প্রায় তিনগুণ হয়। অর্থাৎ প্রায় প্লেনের টিকিটের দাম এর মত ফার্স্ট এসি ক্লাসের টিকিটের দাম হয়ে যায়। তবে স্লিপার ক্লাস এবং জেনারেল বগীর ক্ষেত্রে দামটা একটু অন্যরকম। সেসবের দাম আবার অনেকটাই কম। কিন্তু সে ক্ষেত্রে আপনি কোন বিশেষ সুযোগ সুবিধা পাবেন না। আসুন জেনে নেওয়া যাক যদি আপনি প্রথম এসিতে টিকিট কাটেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন।

আপনি যদি প্রথম এসিতে টিকিট কাটেন তাহলে অন্যান্য ক্যাটাগরির থেকে অনেক বেশি সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনার কাছে ব্যক্তিগত কেবিনের সুবিধা থাকবে যেখানে আপনি শুধুমাত্র দুটি সিট বুক করতে পারবেন। এছাড়াও প্রথম এসিতে টিকিট বুক করলে, খাবার ব্রেকফাস্ট এবং চা-কফি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই খাবার অন্যান্য বগির থেকে অনেক বেশি সুস্বাদু। এর পাশাপাশি এই খাবার তৈরি করতে অনেক বেশি ভালো মানের জিনিস ব্যবহার করা হয়।

এর সাথে সাথেই আপনি যদি এমন কোন ভ্রমনে যেতে চান যেখানে আপনি নিজের গোপনীয়তা বজায় রাখবেন, সে ক্ষেত্রে কিন্তু ফার্স্ট এসি একটি দুর্দান্ত বিকল্প। আপনি যদি দুজন ভ্রমণ করেন তাহলে এই কামরা আপনার জন্য সবথেকে ভালো। ফাস্ট ক্লাসে যে সমস্ত সুযোগ সুবিধা আপনি পাবেন, সেই সুযোগ-সুবিধা কিংবা প্রাইভেসি আপনি অন্যান্য কামরায় কিন্তু পাবেন না। পাশাপাশি এখানে আপনি শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারবেন এবং আপনাকে কোন যাত্রী বিরক্ত করতেও আসবেনা। তবে প্রথম এসির ক্ষেত্রে সব থেকে বড় বিষয়টি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি এখানে খুবই পরিষ্কার কেবিন পেয়ে যাবেন। আর এই কোচের ক্যাটারিং শুধুমাত্র এই কেবিনের যাত্রীদের জন্যই চালানো হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026