Today Trending News

Railway Recruitment 2023: ১০ম শ্রেণী পাশে রেলওয়েতে কর্মী নিয়োগ, এইভাবে আবেদন করুন

এবার দশম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ উন্মুক্ত করল ভারতীয় রেলওয়ে। বিনা পরীক্ষায় ভারতীয় রেলের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ শিক্ষার্থীদের সামনে। আজকে নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, কিভাবে দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীরা ভারতীয় রেলের এই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন এবং কিভাবে নির্বাচিত হবেন প্রার্থীরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশক: রেলওয়ে রিক্রুটমেন্ট ইউনিট সাউথ ইস্টার্ন রেলওয়ে (RRC-SER)।

পদের সংখ্যা: ১৭৮৫ শিক্ষানবিশ পদে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা: নির্দিষ্ট এই পদে আবেদন করতে হলে শিক্ষার্থীকে অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি দশম শ্রেণীতে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়া NCVT অথবা SCVT স্বীকৃত ITI পাস সার্টিফিকেট থাকতে হবে।

কারা আবেদন করতে পারবেন: ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক (ডিজেল), মেশিনিস্ট, পেইন্টার, রেফ্রিজারেটর এবং এসি মেকানিক ইত্যাদি ট্রেডের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কিভাবে আবেদন করবেন: রেলওয়ের ওয়েবসাইট www.rrcser.co.in গিয়ে নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯-১১-২০২৩, যা চলবে আগামী ২৮-১২-২০২৩ তারিখ পর্যন্ত। এই পদে আবেদন করার জন্য তপশিলি জাতি, মহিলা এবং উপজাতি প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি প্রদান করতে হবে না। তবে সাধারণ প্রার্থীদের ১০০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া: মাধ্যমিক এবং আইটিআই রেজাল্টের ওপর ভিত্তি করে তৈরি করা হবে প্রাথমিক তালিকা। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেলের মাধ্যমে সম্পন্ন হবে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026