ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। দেশের এককোনা থেকে অন্যকোনায় পৌঁছাতে সাধারণ মানুষের ভরসা এই ট্রেন। অনেক মানুষ ভারতের এই রেল পরিষেবা ব্যবহার করেন। আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলওয়ের তরফে এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পান। তবে রেলওয়ের নজরে এসেছে যে প্রায়শই লোকেরা ভ্রমণের পরে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। এই আইটেমগুলি ট্রেন যাত্রার সময় আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। এটি বাড়িতে নিয়ে যাওয়া অবৈধ।
আপনাদের জানিয়ে রাখি, কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে রেলওয়ের নিয়ম অনুযায়ী ত কে জেল বা জরিমানা করা হতে পারে। Railway Property Act 1966 অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিস চুরি করেন বা নিয়ে যান, তাহলে প্রথম দফায় এক বছরের জেল বা ১,০০০ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে দুই বছরের জেল ও ২,০০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি বারবার এই কাজ করলে তাকে বড় জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল করা হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়।
আপনি যদি ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই এই নিয়মের কথা মাথায় রাখবেন। নতুবা আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় রেল আবার পুরোনো নিয়মে তাদের এসি ইকোনমি কোচের ভাড়া কমিয়েছে। এবার সাধ্যের মধ্যেই ভ্রমণ করা যাবে এসিতে।
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…