ভুল করেও ট্রেনে যাত্রার সময় এই ৪টি কাজ করবেন না, মোটা টাকা জরিমানা হতে পারে

সস্তায় নিরাপদ ভ্রমণ করার জন্য প্রত্যেক ভারতীয়, ভারতীয় রেলকে ব্যবহার করে থাকেন। বাসের টিকিট বুক করে নিজের গন্তব্যে পৌঁছানো অত্যন্ত কঠিন। সব জায়গাতে বাস যেতে পারে না, পাশাপাশি বাসে বসার এবং শোয়ার ব্যবস্থাও থাকে না ঠিক করে। তাই বাসের ভ্রমণের থেকে সবাই ট্রেনের ভ্রমণটাকেই বেশি পছন্দ করেন। কিন্তু, ট্রেন ভ্রমণ মজাদার হলেও এমন কিছু জিনিস রয়েছে যা ট্রেনে আপনার কখনোই করা উচিত নয়। এটা করলে কিন্তু আপনাকে ভারী জরিমানা সহ জেল খাটতে হতে পারে। আজ আমরা আপনাকে এমনই চারটি জিনিস সম্পর্কে বলতে যাচ্ছি যা আপনাকে এড়িয়ে চলা উচিত ট্রেন ভ্রমণের সময়।

১. প্রথমত ট্রেনের যাত্রা সময় ভুল করেও ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করবেন না। যদি আপনি ট্রেনের ছাদে উঠে যাবার চেষ্টা করেন তাহলে রেলওয়ে আইনের ১৫৬ নম্বর ধারা অনুযায়ী আপনার ৫০০ টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল হতে পারে।

২. অযথা ট্রেনে অ্যালার্ম বাজাবেন না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া চলন্ত ট্রেনে অ্যালার্ম টানা বেআইনি। রেলওয়ে আইনের ধারা ১৪১ এর অধীনে এক হাজার টাকা জরিমানা এবং এক বছরের জেল আপনার হতে পারে।

৩. ট্রেনে যে কোন ধরনের পোস্টার, প্যামপ্লেট বা ব্যানার রাখা রেলওয়ে আইনের নিয়মের পরিপন্থী। ১৬৬ নম্বর ধারা অনুযায়ী এটা একটা অপরাধ। সে ক্ষেত্রে আপনার ছ’মাসের জেল অথবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৪. ট্রেনে কোনরকম আবর্জনা বা ময়লা ফেলা একেবারে বেআইনি। সেক্ষেত্রে রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তকে প্রথম অপরাধের জন্য ১০০ টাকা এবং দ্বিতীয় অপরাধের জন্য ২৫০ টাকা জরিমানা করা হতে পারে রেলওয়ে দ্বারা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026