নিউজ

Indian Railway: AC কোচে ভ্রমণ করলে ভুল করেও করবেন না এই কাজ, হতে পারে জেলও

ভারতের বুকে বিশাল নেটওয়ার্ক রয়েছে ভারতীয় রেলের। দেশের এককোনা থেকে অন্যকোনায় পৌঁছাতে সাধারণ মানুষের ভরসা এই ট্রেন। অনেক মানুষ ভারতের এই রেল পরিষেবা ব্যবহার করেন। আপনি যদি প্রায়ই ট্রেনে ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য। রেলওয়ের তরফে এসি কোচে যাতায়াতকারীরা বিছানার চাদর, বালিশ, তোয়ালের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পান। তবে রেলওয়ের নজরে এসেছে যে প্রায়শই লোকেরা ভ্রমণের পরে এই জিনিসগুলি বাড়িতে নিয়ে চলে যান। এটা সম্পূর্ণ অবৈধ। এই আইটেমগুলি ট্রেন যাত্রার সময় আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। এটি বাড়িতে নিয়ে যাওয়া অবৈধ।

আপনাদের জানিয়ে রাখি, কোনো যাত্রীকে এমনটি করতে দেখা গেলে রেলওয়ের নিয়ম অনুযায়ী ত কে জেল বা জরিমানা করা হতে পারে। Railway Property Act 1966 অনুযায়ী আপনি যদি ট্রেনে রাখা কোনো জিনিস চুরি করেন বা নিয়ে যান, তাহলে প্রথম দফায় এক বছরের জেল বা ১,০০০ টাকা জরিমানা হতে পারে। দ্বিতীয়বার ধরা পড়লে দুই বছরের জেল ও ২,০০০ টাকা জরিমানা হতে পারে। কোনও ব্যক্তি বারবার এই কাজ করলে তাকে বড় জরিমানা এবং ৫ বছর পর্যন্ত জেল করা হতে পারে। আইপিসির ৩৭৮ এবং ৪০৩ ধারার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়।

আপনি যদি ভারতীয় রেলের এসি কোচে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই এই নিয়মের কথা মাথায় রাখবেন। নতুবা আপনি বড় সমস্যায় পড়তে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় রেল আবার পুরোনো নিয়মে তাদের এসি ইকোনমি কোচের ভাড়া কমিয়েছে। এবার সাধ্যের মধ্যেই ভ্রমণ করা যাবে এসিতে।

Nirajana Nag

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026