নিউজ

Indian Railway: ট্রেনে ভ্রমণকারী মহিলাদের জন্য সুখবর, নিয়ম বদল করল রেল, জারি করল নতুন নির্দেশিকা

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। প্রযুক্তি উন্নতির পাশাপাশি যাত্রী পরিষেবার দিকেও বিশেষ খেয়াল রাখছে ভারতীয় রেল। আসলে প্রচুর মহিলা ভারতীয় রেলের মাধ্যমে যাতাওয়াত করে থাকেন। তাই এবার মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে নতুন নিয়ম আনতে চলেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যাতে মহিলারা একটি বড় সুবিধা পাবেন।

ভারতীয় রেল সম্প্রতি জানিয়েছে যে তারা মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ দমন করতে বদ্ধপরিকর। মহিলা সুরক্ষা এবং তাদের নিরাপত্তা বজায় রাখতে নতুন নিয়ম আনছে ভারতীয় রেল। গত বছর মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের একটি ডাটাবেস তৈরি করেছে রেল কর্তৃপক্ষ এবং সেই অনুযায়ী এবার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা কাজ করবেন। এছাড়া মহিলা কোচের ওপর বিশেষ নজর দেওয়া হবে রেলওয়ে আধিকারিকদের তরফে। পাশাপাশি অন্যান্য কোচেও যাতে মহিলারা সুরক্ষিত থাকেন, তার ব্যবস্থা করবেন নিরাপত্তা বাহিনী কর্মীরা।

এছাড়াও ট্রেনের ইয়ার্ড বা রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকায় অপ্রয়োজনীয় গাছপালা পরিষ্কার করা হবে যাতে আর অসামাজিক উপাদান লুকিয়ে রাখা না যায়। আর স্টেশনের ওয়াইফাইগুলির মাধ্যমে পর্ন ডাউনলোড বন্ধ করা হবে। এছাড়া রেলওয়ে কর্মীরা শুধুমাত্র তাদের কার্ড দেখিয়ে তারপর এই রেলওয়ে বা স্টেশন চত্বরে প্রবেশ করতে পারবেন। এছাড়া কন্ট্রোল রুম থেকে গোটা দিন সিসিটিভি ফুটেজ মনিটরিং করা হবে।

Nirajana Nag

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026