দেশ

কোভিড পরিস্থিতিতে কি আবার বন্ধ হবে রেল পরিষেবা? সব প্রশ্নের উত্তর দিল রেল

সারাদেশে ভয়াবহ অবস্থা শুরু করে দিয়েছে করোনাভাইরাস। এই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর ফলে প্রতিদিন তিন লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন ভারতে। এই পরিস্থিতিতে আবার কি বন্ধ করা হবে ট্রেন পরিষেবা? এই নিয়ে রবিবার দুপুরে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করলেন রেল বোর্ডের চেয়ারম্যান সুনিত শর্মা। তিনি জানালেন, রেল কর্মীদের একটা বড় অংশই ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিন্তু তাহলেও রেল পরিষেবা কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না।

রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, এই সংকটময় পরিস্থিতিতে রেল অক্সিজেন ট্যাঙ্কারের মত জরুরী পরিষেবা দিতে শুরু করেছে। এছাড়াও এখনো পর্যন্ত রেল ইতিমধ্যেই ১৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করে দিয়েছে। এইমাত্র আগামী দু-তিন দিনের মধ্যে আরো বেশি হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। এই জরুরি পরিষেবার জন্য সারা ভারতে স্টিল প্লান্ট এর সঙ্গে যোগাযোগের ম্যাপ তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। তাই সেখান থেকে অক্সিজেন সরবরাহ যাতে কোনরকম ভাবে ব্যাঘাত না ঘটে তাই লাইন থেকে সিগনাল কর্মীরা সব সময় তৎপর রয়েছেন।

সুনীত শর্মা আরো জানালেন, “কয়েকটি রাজ্য থেকে বলা হয়েছে আরটি পিসিঅার এবং ভ্যাকসিনের রিপোর্ট যদি না নিয়ে যাওয়া হয় তাহলে প্রবেশ করতে দেওয়া হবে না। সেরকমভাবে আমরা যাত্রীদের জানিয়ে দিয়েছি।” জানিয়ে রাখি আনলক পর্যায়ের পর, ১৫১৪ স্পেশাল ট্রেন, ৫৩৮৭ শহরতলী ট্রেন, ৯৮৪টি প্যাসেঞ্জার ট্রেন এবং ২৮টি ক্লোন ট্রেন চালানো হচ্ছে। বিভিন্ন রাজ্যের প্রয়োজনে ৪১৭৬টি আইসোলেশন কোচ রেডি করা হয়েছে। যখন রাজ্যের তরফ থেকে জানানো হবে সেই হিসেবে ট্রেনে এই কোচ চালু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026