নিউজ

Indian Railway: ট্রেনের টিকিট কাটলে বিনামূল্যে পাওয়া যায় এইসমস্ত দুর্দান্ত সুবিধা, এই বিষয়ে জানেন না বেশিরভাগ, জানুন বিস্তারিত

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এমনকি রেলের টিকিট কিনলে পাওয়া যায় অনেক ধরনের সুযোগ সুবিধা যা সম্পর্কে জানেন না ৯৯ শতাংশ মানুষই। আজকের এই প্রতিবেদনে জেনে নিন যে ট্রেনের টিকিট কিনলে কি কি সুবিধা দেয় ভারতীয় রেলওয়ে।

অনেক সময় ট্রেন দেরি করে, তাই এমন পরিস্থিতিতে আপনি ফ্রি ওয়েটিং রুমের সুবিধাও নিতে পারেন। ট্রেনের জন্য অপেক্ষা করার জন্য যাত্রীরা বিনামূল্যে ওয়েটিং রুমের সুবিধা পান। একটি বৈধ টিকিট নেওয়ার পরে, আপনি ট্রেনের আগমনের ২ ঘন্টা আগে এবং যাত্রা শেষ হওয়ার ২ ঘন্টা পরে দিনের সময় বিনামূল্যে ওয়েটিং রুম ব্যবহার করতে পারেন। আর রাতের বেলায় ট্রেন লেট হলে ৬ ঘণ্টা বিনামূল্যে ওয়েটিং রুম পাওয়া যায়।

এছাড়া রেলওয়ে তার যাত্রীদের বিনামূল্যে Wi-Fi সুবিধা প্রদান করে এবং যে কোনো যাত্রী কোনো অর্থ ব্যয় না করেই প্ল্যাটফর্মে আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে। আধা ঘণ্টা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার পর যাত্রীরা রেলটেল থেকে তাদের পছন্দের একটি প্ল্যান নিতে পারবেন। প্ল্যাটফর্মে ১০ টাকায় ৫ জিবি ডেটা এবং ১৫ টাকায় ১০ জিবি ডেটা পাওয়া যায় যার ভ্যালিড থাকে ১ দিনের জন্য।

ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা রেলওয়ে থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পান। আপনার যাত্রার সময় যদি আপনার স্বাস্থ্যের অবনতি হয়, তাহলে রেলওয়ে আপনাকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সুবিধা প্রদান করে। এর জন্য আপনাকে শুধু TTE এর সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও ট্রেনের টিকিটের সাথে ক্লক রুমের সুবিধা পাবেন আপনি। ক্লোক রুমে ব্যাগ, ট্রাভেল ব্যাগ ইত্যাদি রাখতে পারেন। ক্লক রুমের জন্য, প্রথম ২৪ ঘন্টার জন্য ১৫ টাকা চার্জ দিতে হবে।

Nirajana Nag

Recent Posts

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026

ভ্যাপসা গরম থেকে স্বস্তি! দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় আপডেট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

জ্যৈষ্ঠ মাসের ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তীব্র রোদ, উচ্চ তাপমাত্রা এবং…

June 3, 2026

বাংলায় ১০,০০০ কোটি টাকার রেল প্রকল্পে গতি! নবান্নে বৈঠকে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দীর্ঘদিন ধরে থমকে থাকা একাধিক রেল প্রকল্পে এবার নতুন করে গতি আসতে চলেছে। পশ্চিমবঙ্গে প্রায়…

June 3, 2026

মধ্যবিত্তদের বড় স্বস্তি! কমল LPG ও অটো গ্যাসের দাম, জেনে নিন নতুন রেট

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ক্রমবর্ধমান দামের মাঝে সাধারণ মানুষের জন্য এলো বড় স্বস্তির খবর। রান্নার খরচ কমাতে…

June 3, 2026

শিয়ালদা লাইনে টানা দু’দিন বড় ভোগান্তি! বাতিল ৭৭টি ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

শিয়ালদা ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য বড় খবর। রেলের পরিকাঠামোগত কাজের কারণে আগামী ৬ জুন রাত থেকে…

June 3, 2026

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026