দেশ

রেল নিয়ে খুশির খবর শোনাল রেলমন্ত্রী পীযূষ গোয়েল

গোটা দেশজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকের পর অর্থনীতির হাল বেহাল হয়ে গেছে। এই অর্থনীতিকে চাঙ্গা করতে বারংবার খবরের শিরোনামে আসছে সরকারি সম্পত্তির বেসরকারিকরণ করা হচ্ছে। ইতিমধ্যেই মোদি সরকার একাধিক সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বাড়ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ। কিছুদিন আগে জল্পনা চলছিল যে ভারতীয় রেল কেউ হয়তো বেসরকারি সংস্থার হাতে বেঁধে দেওয়া হবে। আর সেই নিয়ে ভারতবাসীরা মোদি সরকারের বিরুদ্ধে একাধিক জায়গায় বিক্ষোভ করেছে।

সাধারণ মানুষ ছাড়াও বিরোধীপক্ষ বারংবার মোদি সরকারকে রেলের বেসরকারিকরণ ইস্যুতে কটাক্ষ করেছে। কিন্তু তখনো জানা ছিল না যে রেলের বেসরকারিকরণ আদৌ কতটা হবে। এবার সেই সমস্যা নিয়ে বক্তব্য রাখলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি ধোঁয়াশা কাটিয়ে স্পষ্ট বললেন, “এখন ভারতীয় রেলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে না। বরং ভারতীয় রেলের উন্নতির জন্য বেসরকারি বিনিয়োগ করা হচ্ছে। তবে বেসরকারি বিনিয়োগ করলে তা বেসরকারিকরণ হয়না। ভারতীয় রেল সর্বদা ভারত সরকারেরই থাকবে।” এরসাথে তিনি ভারতীয় রেলের বেসরকারি বিনিয়োগের প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন।

রেলমন্ত্রী পীযূষ গোয়েল আরো জানিয়েছে, ভারতীয় রেল যাতে দক্ষ কার্যকারিতা দেখাতে পারে, “তার জন্যই রেলে বেসরকারি বিনিয়োগ করা হচ্ছে। রেলে অনুদান অনেক প্রয়োজন। কারণ ২ বছর ধরে রেল দুর্ঘটনায় কোন যাত্রীর মৃত্যু হয়নি। আসলে বিনিয়োগের মাধ্যমে রেল তাদের যাত্রী সুরক্ষার বিষয়ে আরো বেশি খরচ করতে পারছে।”

সেই সাথে তিনি ভারতীয় রেল কর্মচারীদের জন্য বলেছেন যে রেলের উন্নতি আনতে একজোটে সরকারি ও বেসরকারি সংস্থাকে কাজ করতে হবে। এর ফলে ভবিষ্যতে কর্মসংস্থান বাড়বে ও সেই সাথে বাড়বে রেলের যাত্রী সুরক্ষা। এছাড়া কর্মচারীদের তিনি আশ্বস্ত করে বলেছেন, “রেল ভারতীয়দের সম্পত্তি। সেটা সারাজীবন থাকবে। কোন বেসরকারি সংস্থার হাতে নিলে দায়িত্ব তুলে দেওয়া হবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026