Indian Railways: অ্যাডভান্স টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন, আর ১২০ দিন আগে টিকিট কাটতে পারবেন না যাত্রীরা

আপনি কি ভারতীয় রেলের ভ্রমণ করতে ভালোবাসেন? তাহলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ আপনার জন্য। যারা নিয়মিত ভারতীয় রেলে যাতায়াত করেন এবং দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য একটি বড় ঘোষণা করেছে ভারতীয় রেল। যদি এই মুহূর্তে আপনি ভারতীয় রেলের এই বিশেষ নিয়মটি সম্পর্কে অবহিত না হন, সেক্ষেত্রে আপনার যাত্রার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ্ঞে হ্যাঁ, এবার দূরপাল্লার ট্রেনে টিকিট সংরক্ষণের ক্ষেত্রে নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারতীয় রেল। মূলত, রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত এবং সবার জন্য উন্মুক্ত রাখার উদ্দেশ্যে ভারতীয় রেল এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আপনারা নিশ্চয়ই জানেন, ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীরা ১২০ আগে টিকিট বুকিং করার সুযোগ পেতো। অর্থাৎ, কেউ যদি এপ্রিল মাসে আপনার যাত্রার দিন ঠিক করে, তবে জানুয়ারি মাসে আসন সংরক্ষণ করার সুযোগ উপলব্ধ করাতো ভারতীয় রেল। তবে এবার সেই বিশেষ নিয়মে বড়সড়ো পরিবর্তন এনেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। গত মাসে ভারতীয় রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ১২০ দিনের পরিবর্তে যাত্রীরা ৬০ দিন আগে আসন সংরক্ষণ করার সুযোগ পাবেন। এতে করে যাত্রীদের কনফার্ম সিট বুকিং করার সুযোগ বেড়ে যাবে বলে ধারণা করছে ভারতীয় রেল।

ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ দিন আগে টিকিট বুকিং করে বেশিরভাগ মানুষ নিজেদের যাত্রার দিন পরিবর্তন করে করেন। আর সেই কারণে যাদের টিকিট প্রয়োজন তাঁরা টিকিট বুকিং করতে পারেন না। তাই যারা বাস্তবেই ভারতীয় রেলে ভ্রমণ করতে চান তাদের জন্য ১২০ দিনের পরিবর্তে ৬০ দিন টিকিট বুকিং করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কারণ, এই সিদ্ধান্তের জন্য রেল যাত্রীদের এই বিশেষ সমস্যার সমাধান হবে বলে মনে করছেন ভারতীয় রেলের উচ্চ পদস্থ কর্মকর্তারা। আমরা আপনাদের বলে রাখি, রেলের এই বিশেষ নিয়ম ১লা নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026