Categories: দেশনিউজ

Indian Railway: ৩ টাকায় জল, ২০ টাকায় খাবার, স্লিপার-জেনারেল ক্লাসের যাত্রীদের জন্য দারুণ উদ্যোগ নিল রেল

রেলওয়ের পক্ষ থেকে সময়ে সময়ে যাত্রীদের জন্য অনেক বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এখন মাত্র ২০ টাকায় আপনার জন্য খাবার নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি। সেই সঙ্গে ৩ টাকায় জলও পাবেন। রেলের পক্ষ থেকে ইকোনমি মিল চালু করা হয়েছে, যাতে সবাই জল ও খাবার পেতে পারে। রেলওয়ে প্ল্যাটফর্মে সস্তায় খাবার বিক্রির স্টল বসানো হয়েছে।

সস্তায় খাবার বিক্রির স্টলে পুরি-সব্জির পাশাপাশি মশলা দোসা, ছোলে-ভাটুরে, খিচুড়ি সহ একাধিক অপশন পাবেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের সহযোগিতায় ভারতীয় রেল এই সুবিধা চালু করেছে। আপনাদের জানিয়ে রাখি, রেল এই মুহূর্তে শতাধিক রেল স্টেশনে ১৫০টি স্টল বসিয়েছে।

জেনারেল কোচের সামনের প্লাটফর্মে এসব স্টল স্থাপন করা হচ্ছে, যাতে সাধারণ ক্লাসে যাতায়াতকারীরা যাত্রীরা সস্তায় খাবার ও স্ন্যাকস পেতে পারেন। এই স্টলে যাত্রীদের খাবারের জন্য ২টি অপশন থাকবে। প্রথম অপশনে আপনি ২০ টাকায় খাবার পাবেন এবং দ্বিতীয় অপশনে আপনি ৫০ টাকায় খাবার পাবেন। খাদ্যপণ্যের দাম রেলওয়ের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে।

২০ টাকায় পাবেন পুরি-সব্জি আর আচার। এতে ৭টি পুরির সঙ্গে ১৫০ গ্রাম সবজি পাবেন। এ ছাড়া খাবারের আরও একটি অপশন রয়েছে। এই অপশন পাওয়ার জন্য আপনাকে ৫০ টাকা খরচ করতে হবে। ৫০ টাকার বিনিময়ে রাজমা-চাওয়াল, খিচুড়ি-পোঙ্গল, ছোলে-কুলচে, ছোলে-ভাটুরে এবং মশলা দোসা থেকে আরও অন্য কোনও খাবার নিতে পারেন। এ ছাড়া জলও খুব সস্তায় পাওয়া যাচ্ছে। জলের জন্য খরচ করতে হবে মাত্র ৩ টাকা। আপনি ৩ টাকায় ২০০ মিমি প্যাকেজ যুক্ত সিলড জলের বোতল পাবেন।

Saikat Sarkar

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026