নিউজ

এখন থেকে আর সব স্টেশনে দাঁড়াবে না এক্সপ্রেস ট্রেন, বড়সড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। বলা যেতে পারে আমাদের দেশের পরিবহন ক্ষেত্রে লাইফলাইন এই ভারতীয় রেল। তবে সম্প্রতি এক্সপ্রেস ট্রেন সংক্রান্ত নতুন নীতি নির্দেশিকা সামনে এসেছে যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইন্টারনেট দুনিয়াতে।

জানা গিয়েছে, এবার থেকে এক্সপ্রেস ট্রেনগুলি কেবলমাত্র সেই সমস্ত স্টেশনের থামবে যেখানে টিকিটের মাধ্যমে প্রতিদিন ১৫ হাজার টাকার বেশি আয় হয়। দৈনিক ১৫ হাজার টাকা আয়ের কমের স্টেশনগুলিতে এক্সপ্রেস ট্রেন আর থামবে না। এই নির্দেশিকা থেকে এটা স্পষ্ট যে এতদিন ধরে এক্সপ্রেস ট্রেনগুলি যেই সমস্ত ছোট স্টেশনে দাঁড়াতো, তা এবার বন্ধ হতে চলেছে। এতদিন পর্যন্ত এক্সপ্রেস ট্রেনগুলি ৫ হাজার টাকা আয়ের ভিত্তিতে স্টপেজ দিত।

আসলে বিশেষজ্ঞরা জানিয়েছে যে একটি স্টেশনে ট্রেন থামাতে ২৫ হাজার টাকার কাছাকাছি খরচা হয়। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, ডিজেলের খরচ, কর্মচারীদের বেতন, সাফাই এবং যাত্রীদের সুবিধা। তাই যেই সমস্ত স্টেশনে ২০ এর কম সংখ্যায় যাত্রী ট্রেনে ওঠেন বা দৈনিক আয় ১৫ হাজারের কম সেই সমস্ত স্টেশনগুলিতে আর দাঁড়াবে না কোনো এক্সপ্রেস ট্রেন। গত ২৯ আগস্ট রেলওয়ে বোর্ডের ডেপুটি-ডিরেক্টর বিবেক কুমার সিংহ এমন নির্দেশিকা জারি করেছে। তবে আপনাদের জানিয়ে রাখি উত্তর-পূর্ব রেলওয়েতে এমন স্টেশনের সংখ্যা খুবই কম।

Nirajana Nag

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026