Categories: দেশনিউজ

রেলযাত্রীদের জন্য বড় পরিবর্তন নিয়ে এল IRCTC, এই যাত্রীরা আর বুক করতে পারবেন না টিকিট

ভারতীয় রেলওয়ের ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনের তরফ থেকে কিছুদিন আগে অনলাইন টিকিট বুকিং সম্বন্ধিত বেশ কিছু নিয়মে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এই নতুন পরিবর্তনের পর এবারে যে সমস্ত যাত্রীরা ভারতীয় রেলওয়ের মাধ্যমে টিকিট বুক করাতে চাইছেন তাদের এবারে একটা নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। জানা যাচ্ছে, এখন টিকিট বুকিং করাতে হলে আপনাকে মোবাইল নম্বর এবং ইমেইল আইডির ভেরিফিকেশন করতে হবে একেবারে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। অন্য কোন জায়গা থেকে যদি আপনি এই ভেরিফিকেশন করান তাহলে আপনি টিকিট বুক করাতে পারবেন না। আর যদি আপনার ভেরিফিকেশন না করানো থাকে তাহলে আপনাকে অফলাইনে টিকিট বুক করতে হবে।

কেন করা হয়েছে এরকম পরিবর্তন?

আইআরসিটিসি-র তরফ থেকে জারি করা একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে এবারে যাত্রীরা নিজের রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ইমেইল আইডির মাধ্যমে টিকিট বুক করানোর আগে নিজের আইডি ভেরিফাই করতে পারবেন। এই নতুন পরিবর্তনটা সেই সমস্ত যাত্রীদের জন্য নিয়ে আসা হয়েছে, যারা একটা লম্বা সময়ের জন্য ভারতীয় রেলওয়ের মাধ্যমে কোন টিকিটের বুকিং করেননি। তবে যে সমস্ত যাত্রীরা মাঝেমধ্যেই টিকিট বুক করে থাকেন তাদের জন্য এই পরিবর্তন নিয়ে আসা হয়নি।

আসলে আইআরসিটিসি এই সিদ্ধান্ত নিয়েছে কারণ দেড় বছরের জন্য করোনা এবং অন্যান্য মহামারী বেহাল করে দিয়েছিল ভারতীয় জনজীবন কে। অনেক মানুষ এমন আছেন যারা রেলওয়ের মাধ্যমে বুকিং করাননি। আইআরসিটিসি এই সমস্ত ব্যবহারকারীদের অনলাইন টিকিট বুক করানোর প্রক্রিয়া নতুন করে চালু করতে চাইছে। যদি আপনি আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে আপনার যাত্রা টিকিট বুক করতে চান তাহলে সবার আগে যাত্রীকে নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফাই করতে হবে। তারপর নিজের আইডি ভেরিফাই হয়ে গেলে টিকিট বুক করতে পারবেন যাত্রী।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026