ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

তৎকাল বা দালাল কিছু লাগবে না, এই কোটায় টিকিট কাটলে Confirm Ticket গ্যারান্টি

আপনি যদি ট্রেনে করে দূর পথে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি সিট নিতে হবে। তবে সব সময় ট্রেনে কিন্তু আপনি সহজে সিট পান না। যেহেতু ট্রেনে সীমিত আসন ক্ষমতা রয়েছে এবং বিপুল সংখ্যক যাত্রী সেই কারণে টাকা খরচ করলেও নিশ্চিত আসন পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে মানুষ নানা কৌশল অবলম্বন করে আসন কনফার্ম করার চেষ্টা করেন। এর জন্য তৎকাল থেকে প্রিমিয়াম তৎকাল পর্যন্ত টিকিট কাটেন অনেকে, যার মূল্য অনেক সময় টিকিটের আসল মূল্যের থেকে দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায়।

কিন্তু এমন একটি অদ্ভুত পদ্ধতি রয়েছে যা ব্যবহার করলে আপনি কিন্তু খুব সহজেই কনফার্ম টিকিট পেয়ে যেতে পারেন। আপনার হয়তো এটা বিশ্বাস না হলেও আপনি কোন অতিরিক্ত খরচ ছাড়াই এই পদ্ধতিতে টিকিট কাটতে পারেন এবং আপনার টিকিট কিন্তু কনফার্ম হয়ে যাবে। আসলে এটা হচ্ছে ভারতীয় রেলের একটি নির্দিষ্ট কোটা। আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় রেল বিভিন্ন কোটার অধীনে ট্রেনের আসন বরাদ্দ করে থাকে। এর মধ্যে একটি অন্যতম কোটা হল এন্ড টু এন্ড। এর বাইরেও কিছু কোটা আছে। তবে আজ আমাদের মূল ফোকাস থাকবে এই কোটার উপরেই। আমরা এই বিশেষ কোটা নিয়ে বিশদে জানতে চলেছি, কি এই কোটা এবং কিভাবে আপনি নিশ্চিত আসন পাবেন।

ভারতীয় রেল বিশ্বাস করে যে দূরপাল্লার ট্রেনের বেশিরভাগ যাত্রায় কেবল তারাই ভ্রমণ করেন যারা একেবারে প্রথম সেশন থেকে একেবারে শেষ স্টেশন পর্যন্ত যাচ্ছেন। অর্থাৎ যাত্রা শুরু থেকে শেষ পর্যায়ে যাত্রীর সংখ্যা সব থেকে বেশি হয়। এই কারণে ট্রেনের বেশিরভাগ আসন এক প্রান্ত থেকে শেষ প্রান্তিক স্টেশনের যাত্রীদের জন্য সংরক্ষিত থাকে। ভারতীয় রেলের এই তথ্য অনুযায়ী, এন্ড টু এন্ড কোটার আওতায় ৭০ শতাংশ আসন সংরক্ষিত থাকে। তাই এই কোটার অধীনে যদি আপনি টিকিট কাটেন তাহলে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এই কোটা দিয়ে টিকিট কাটলে আপনার লাভ কি হবে? আপনি একেবারে প্রারম্ভিক সেশন থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং শেষ স্টেশনের কয়েকটি স্টেশন আগে নিজের ট্রেনযাত্রা শেষ করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি দিল্লি থেকে একটি ট্রেনে ওঠার পরিকল্পনা করেন এবং পাটনা পর্যন্ত টিকিট কাটেন তাহলে ভারতীয় রেল স্বাভাবিক দাম নেবে। কিন্তু মনে করুন আপনি দানাপুর বা আরা জাতীয় কোন স্টেশনে নামবেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে ১০০ টাকা বেশি দিতে হলেও তৎকাল বা প্রিমিয়াম তৎকালের থেকে অনেকটা সস্তায় হবে এই টিকিট। এভাবেও আপনি আপনার কনফার্ম টিকিট পেতে পারেন। তবে অবশ্যই এই কৌশলটি সেই যাত্রীদের জন্য উপযুক্ত হবে না যারা প্রান্তিক স্টেশনের অনেক আগে নামছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026