ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: আর দাঁড়াতে হবে না লাইনে, ঘরে বসেই লোকাল ট্রেনের টিকিট কাটুন, জেনে নিন কীভাবে কাটবেন

আপনি যদি প্রতিদিন ভারতীয়দের জেনারেল কামরার প্যাসেঞ্জার হন এবং আপনি প্রতিদিন টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে যান তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত ট্রেনে যারা স্বল্প দূরত্বের ভ্রমন করেন তাদের সাধারণ টিকিট কাটতে হয়। এক্ষেত্রে কোনোভাবেই রিজার্ভেশন কাজ করে না এবং তাদেরকে একটি বিশেষ নির্দেশিকা অনুযায়ী টিকিট কাটতে হয়। তবে তাদের জন্য এবারে একটা নতুন ব্যবস্থা চালু করলো ভারতীয় রেলওয়ে। এবার থেকে কিন্তু খুবই সহজে আপনি লাইনে না দাঁড়িয়েই আপনার মোবাইল ব্যবহার করে জেনারেল টিকিট কাটতে পারবেন ভারতীয় রেলের। সম্প্রতি ভারতীয় রেলওয়ের তরফ থেকে একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে জেনারেল টিকিট কাটতে পারছেন। এই নতুন অ্যাপ্লিকেশনের নাম দেওয়া হয়েছে UTS এবং এর মাধ্যমে আপনি বাড়িতে বসে টিকিট কাটতে পারবেন যেকোনো লোকাল ট্রেনের।

এই অ্যাপের রেজিস্ট্রেশন করে আপনার সমস্ত তথ্য প্রবেশ করে নিজেকে আগে ভারতীয় রেলের যাত্রী হিসেবে নিবন্ধন করতে হবে। তারপরে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং অন্যান্য সমস্ত বিবরণ পূরণ করতে হবে। এরপরে আপনি আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন এবং সেটা প্রবেশ করার পরে আপনি নিজেকে রেজিস্টার করতে পারবেন। আপনি এই রেল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং এর ক্ষেত্রে বোনাস পেয়ে যাবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সস্তা দামে টিকিট কাটতে পারবেন এবং ওয়ালেটের মাধ্যমে টিকিট কাটলে আপনি পাবেন অতিরিক্ত বোনাস।

জেনারেল টিকিট অনলাইনে নেওয়ার একটা নিয়ম রয়েছে। তবে এই অ্যাপের মাধ্যমে যদি আপনি জেনারেল টিকিট কাটেন তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আপনি যদি সর্বাধিক ১৯৯ কিলোমিটার পর্যন্ত যাত্রা করেন তাহলে আপনাকে টিকিট কাটার ১৮০ মিনিটের মধ্যে ট্রেনে উঠতে হবে। তবে যদি আপনি ২০০ কিলোমিটারের বেশি যান, তাহলে আপনাকে তিন দিন আগে সাধারণ টিকিট কিনতে হবে। এর জন্য আপনাকে প্রথমে এই অ্যাপে লগইন করে আপনার গন্তব্য স্টেশন এবং আপনার বোর্ডিং স্টেশন নির্বাচন করতে হবে। আপনি অবশ্যই পেপারলেস অপশনটি ব্যবহার করবেন। এরপরে পেমেন্ট করতে হবে আপনাকে এবং তাহলেই আপনার টিকিট বুক হয়ে যাবে। তবে যদি আপনি কাগজের টিকিট বুক করেন তাহলে আপনি এই অ্যাপে একটি বিজ্ঞপ্তি পাবেন।

BharatBarta Desk

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026