রাজ্য

Local Train: শনি এবং রবিবার কাজ রেখেছেন? বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন, দেখে নিন ট্রেনের পুরো টাইম টেবিল

ভারতীয় রেলওয়েতে আবারো ট্রেন বাতিল। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহ শাখায়। পূর্ব রেলের নতুন নির্দেশিকা অনুসারে এক বছর ট্রেন বাতিল থাকছে আগামী শনিবার এবং রবিবার। বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া এবং শিয়ালদহ দুই শাখাতেই। কখনো সিগনালিং এর কাজ আবার কখনো ওভারহেডের কাজের কারণে ট্রেন বাতিলের মুখোমুখি হয়েছেন যাত্রীরা। অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের কাজের কারণেও ট্রেন বাতিল হয়েছে বেশকিছু জায়গায়। হাওড়া শাখায় দিন কয়েক আগে বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছিল। মশাগ্রাম স্টেশনে লাইন সংযোগের কাজের কারণে হয়েছিল সমস্যা। আর এবারে কাজ হতে চলেছে শিয়ালদহ ডিভিশনের কালীনারায়নপুর জংশনে। রানাঘাটের পরের এই স্টেশনে কাজের কারণে শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি কিছু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে।

৭ ডিসেম্বর শনিবার বাতিল থাকছে এই ট্রেনগুলি

১. শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31539/ ডাউন 31538

২. শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31843 / ডাউন 31838

৩. শিয়ালদহ থেকে লালগোলা: আপ 03191/ ডাউন 03190

৮ ডিসেম্বর রবিবার বাতিল খাতায় থাকছে…

৪. রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ 31721, 31723 / ডাউন 31722

৫. শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812, 31816

৬. রানাঘাট থেকে শান্তিপুর: আপ 31785/ ডাউন 31788

৭. রানাঘাট থেকে লালগোলা: আপ 31765/ ডাউন 31768

৮. শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514

একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমা নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার এই তালিকায় থাকছে ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশ্য়াল। অন্যদিকে শনিবার এই তালিকায় থাকছে 31541 শিয়ালদহ-শান্তিপুর লোকাল, 31512 শান্তিপুর-শিয়ালদহ লোকাল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026