নিউজ

সুখের দিন শেষ, এই নিয়ম না জেনে ট্রেনে উঠলেই সমস্যা

শিশুদের জন্য অর্ধেক টিকিটের সুবিধা বাতিল করেছে রেল। এখন থেকে ট্রেনে ভ্রমণকারী বাবা-মাকেও তাদের ৫ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের জন্য পুরো টিকিট কিনতে হবে। চলতি বছর থেকেই রেলের এই নিয়ম বদল করা হয়েছে। বাবা মা চাইলে অর্ধেক টিকিট নিতে পারেন কিন্তু সিট পাবেন না। সিট নিতে চাইলে পুরো টিকেট নিতে হবে।

জেনে নিন শিশুদের নিয়ে রেল যাত্রার নতুন নিয়ম:

লখনউ থেকে দিল্লি গামী স্বর্ণ শতাব্দী ট্রেনের চেয়ার কারের টিকিট বুকিংয়ের জন্য আইআরসিটিসি ৯৭০ টাকা নেয়। নতুন ব্যবস্থা অনুযায়ী, এখন যারা ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য টিকিট বুক করবেন, তাদেরও শিশুদের জন্য ৯৭০ টাকা দিতে হবে।

– বাবা-মা যদি বাচ্চাদের জন্য সম্পূর্ণ আসন সংরক্ষণ করতে চান তবে এটি প্রযোজ্য হবে।

– পুরো আসন সংরক্ষিত না হলে আগের মতোই অর্ধেক টিকিট অর্থাৎ ৪৮৫ টাকা দিতে হবে।

– আইআরসিটিসি ওয়েবসাইটেও শিশুদের জন্য টিকিট বুক করার বিকল্প থাকছে।

অসংরক্ষিত টিকিটের জন্যও আলোচনা চলছে বলে জানা গিয়েছে। অসংরক্ষিত টিকিটে পূর্ণ দামের ব্যাপারে জন্য রেলমন্ত্রণালয়ে আলোচনা চলছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছিল। নতুন ব্যবস্থায় আইআরসিটিসির ওয়েবসাইটে সমস্ত তথ্য আপলোড করা হয়েছে। এর জন্য রিজার্ভেশন ফর্ম এখনও পরিবর্তন করা হয়নি।

আগে এই নিয়ম ছিল

এতদিন ট্রেনে যাতায়াতকারী ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অর্ধেক ভাড়ায় পুরো আসন পেতেন ।তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য টিকিটবিহীন নিয়ম আগের মতোই বলবৎ থাকবে। রেল বাজেটে ঘোষণা করা হয়েছে। নর্দার্ন রেলওয়ের সিনিয়র ডিসিএম অজিত কুমার সিনহা জানিয়েছিলেন, ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য রিজার্ভেশন টিকিটে অর্ধ-টিকিট ব্যবস্থা বাতিল করা হয়েছে। রেল বাজেটে ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যারা আগে টিকিট বুক করেছেন, তাদের বর্ধিত ভাড়া অনুযায়ী টাকা দিতে হবে।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026