Indian Railways: ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেই কাটতে পারবেন সংরক্ষিত টিকিট, অনেকেই জানেন না ভারতীয় রেলের এই নিয়ম

আপনি যদি ভারতীয় নাগরিক হন তবে নিঃসন্দেহে জীবনের কোন না কোন ক্ষেত্রে ভারতীয় রেলের যাত্রা উপভোগ করেছেন। লোকাল ট্রেনের পাশাপাশি এক্সপ্রেস ট্রেনেও চড়ার অভিজ্ঞতা রয়েছে আপনাদের। যদিও সেই অভিজ্ঞতা কিছুটা হলেও তিক্ত। কারণ, প্রতিদিন ভারতের বিশাল সংখ্যক নাগরিক রেলের সুবিধা গ্রহণ করে থাকেন যে, সংরক্ষিত আসন জোটে না অনেকের কপালে। ফলে ভারতীয় রেলে যাত্রা করে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই নিজেদের ধৈর্য হারিয়ে ফেলেন অনেকে। আমরা আপনাদের বলি, বর্তমানে ভারতীয় রেল দৈনিক প্রায় ১৫ হাজার ট্রেন অপারেট করে। আর এই বিশাল সংখ্যক ট্রেনের মাধ্যমে প্রতিদিন প্রায় দুই কোটির বেশি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান।

তবে সাধারণ মানুষেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়। দূরপাল্লার ট্রেনের সংখ্যা কম হওয়ার কারণে নির্দিষ্ট ট্রেনে সংরক্ষিত আসন পেতে সমস্যার সম্মুখীন হন যাত্রীরা। ফলে আরামদায়ক যাত্রার বদলে ভারতীয় রেলের প্রতি তিক্ত মনোভাব গড়ে ওঠে অনেকের। আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে ভারতীয় রেলে টিকিট বুকিং করার জন্য একাধিক উপায় রয়েছে। কাউন্টার থেকে সংরক্ষিত টিকিট কাটার পাশাপাশি IRCTC-র ওয়েবসাইট থেকেও টিকিট সংরক্ষণ করতে পারেন যাত্রীরা। তবে বিভিন্ন এজেন্টের কারণে সাধারণ যাত্রীরা টিকিট বুকিং করার সময় সমস্যার সম্মুখীন হন। হাই কোয়ালিটির সফটওয়্যার ব্যবহার করে এজেন্টরা মুহূর্তের মধ্যে সমস্ত টিকিট বুকিং করে ফেলেন। ফলে প্রয়োজন থাকলেও নিজেদের পছন্দমত ট্রেনে ভ্রমণ করতে পারেন না অনেকেই।

তবে আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ভারতীয় রেলের এমন একটি অজানা তথ্য শেয়ার করতে চলেছি, যেটি রেলে ভ্রমণকারী নিত্য যাত্রীদের মধ্যেও মধ্যেও অনেকেই জানেন না। আপনারা কি জানেন, ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও সংরক্ষিত আসন বুকিং করা যায়। আজ্ঞে হ্যাঁ, ভারতীয় রেলের নতুন নিয়ম অনুসারে যাত্রীরা চাইলে ট্রেন ছাড়ার ১০ মিনিট আগেও টিকিট বুকিং করতে পারেন। ট্রেনে যদি সিট ফাঁকা থাকে, তবেই এই নিয়ম প্রযোজ্য হবে। এই টিকিট আপনি ট্রেনের কাউন্টার কিংবা IRCTC-র ওয়েবসাইট থেকেও ক্রয় করতে পারেন। ভারতীয় রেলের এই সহজ নিয়ম জানা থাকলে তৎকাল টিকিট ক্রয়ের মত বিরাট খরচের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026