ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

100 টাকা আয় করতে এত টাকা খরচ করতে হয় রেলকে, জেনে নিন রেলের অবস্থা

ভারতীয় রেল হল বিশ্বের চতুর্থ সবথেকে বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে যাতায়াত করে থাকেন। আমাদের ভারতীয় রেলের প্রতিটি ট্রেন প্রায় ভর্তি থাকে। ভারতীয় রেলের প্রচুর মুনাফা হয়েছে এই বছর বলে মনে করছেন অনেকে। কিন্তু এই রেল সার্ভিস দেওয়ার জন্য রেলকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। গত আর্থিক বছরে অর্থাৎ ২০২২ ২৩ আর্থিক বছরে রেলওয়েকে ১০০ টাকা আয় করতে ৯৮ টাকা খরচ করতে হয়েছিল। অর্থাৎ দেখতে গেলে আয় এবং ব্যয়ের হিসাবটা খুব একটা ভালো কিছু নয়। এই অপারেটিং রেশিও সম্পর্কে সংসদেও তথ্য দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করোনাভাইরাসের পরে রেলওয়ে ২০২২ সালে ২ লক্ষ ৪০,১৭৭ কোটি টাকা রাজস্ব অর্জন করতে পেরেছিল।

তৃণমূল কংগ্রেসের সদস্য জহর সরকার জিজ্ঞেস করেছিলেন, ভারতের কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, বলেছেন ভারতীয় রেল ২০২১-২২ অর্থবছরে একটি উদ্বেগ জনক পরিস্থিতিতে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের এই নেতা গত পাঁচ বছরের রেলওয়ের বছরভিত্তিক অপারেটিং অনুপাত প্রকাশ করার দাবি জানিয়েছিলেন। সেই ভিত্তিতেই এই কথা ওঠে সংসদে। জহর সরকারের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ২০২৩ সালের ১৩তম রিপোর্ট ২০২২ সালের মার্চের শেষ পর্যন্ত রেলওয়ের অর্থ পরীক্ষা করা হয়েছে। এবং ইতিমধ্যেই তাদের সুপারিশ পেশ করা হয়েছে। করোনাভাইরাসের সময়টাতে ভারতীয় রেলওয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল। তবে এখন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারতীয় রেল।

পাঁচ বছরের ডাটা দেখাচ্ছে ১০০ টাকা উপার্জন করতে ২০১৮-১৯ সালে ৯৭ টাকা খরচ করতে হয়েছিল ভারতীয় রেলকে। ২০১৯-২০ সালে খরচ করতে হয়েছিল ৯৮ টাকা। ২০২০ ২১ সালে খরচ করতে হয়েছিল ৯৭ টাকা ৪৫ পয়সা এবং ২০২১-২২ সালে খরচ করতে হয়েছিল ১০৭ টাকা ৩৯ পয়সা। ২০২২ সালে সেই খরচটা আবার ৯৮ টাকায় নেমেছে। বলতে গেলে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় রেলওয়ে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026