নিউজ

Indian Railways: ফার্স্ট এসিতে টিকিট বুক করার ক্ষেত্রে কেন সিট নম্বর প্রথমেই পাওয়া যায় না? জেনে নিন এর পিছনের আসল কারণ

আপনি যখনই আইআরসিটিসি অ্যাপ্লিকেশনে গিয়ে ট্রেনের টিকিট বুক করেন, একই সময় নিশ্চিত ট্রেন টিকিটের সমস্ত বিবরণ আপনি পেয়ে যান। স্লিপার, থার্ড এসি এবং সেকেন্ড এসির টিকিট বুক করার সময় আপনারা কোচ নম্বর, সিট নম্বর এবং সমস্ত তথ্য পেয়ে যান। তবে আপনি যখন ফাস্ট এসি টিকিট বুক করেন তখন কিন্তু সেরকমটা হয় না। ফার্স্ট এসি টিকিট বুক করার সময় আমরা সিট নম্বর পাই না। ট্রেন ছাড়ার মাত্র ৪-৫ ঘণ্টা আগে সংশ্লিষ্ট ট্রেনের টিকিটের সমস্ত চার্ট তৈরি করা হলে আসল নম্বরে সমস্ত তথ্য জানা যায়। আসুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল কারণটা কি।

আসলে ভারতীয় রেলের সমস্ত ট্রেন যেটিতে একটি ফার্স্ট এসি বগি রয়েছে, সেখানে চারটি এবং দুটি আসন বিশিষ্ট দুটি পৃথক বগি থাকে। যেগুলি দুটি আসন বিশিষ্ট বগি সেগুলিকে কুপ বলা হয়। ভারতীয় রেলওয়ে প্রথমে সমস্ত আসন পূরণের জন্য অপেক্ষা করে এবং যত তাড়াতাড়ি সমস্ত আসন বুক করা হয়, সেটি সুবিধা অনুযায়ী সকলকে আসন প্রদান করে থাকে। কুপে সাধারণত একসঙ্গে ভ্রমন করা ব্যক্তিদের, দম্পতিদের আসন দেওয়া হয়। অথবা রিজার্ভ অফিসার বা এমপি বিধায়কদের মত উচ্চ শ্রেণীর জন্য কুপ সংরক্ষিত থাকে। এরপরে ৪ আসনের বগিতে চারজন একসঙ্গে বুকিং করতে পারেন।

যারা কুপ পাবেন না, তাদেরকে আরো দুইজনের সাথে চার আসনের বগিতে সিট দেওয়া হয়। যদি একজন ব্যক্তি প্রথম শ্রেণীর এসি সিট বুক করেন তাহলে তিনজন যাত্রীদের সাথে ৪ নম্বর সিট তিনি পাবেন। অর্থাৎ সমস্ত বুকিং হয়ে গেলে, রেলওয়ে মানুষের সুবিধা অনুযায়ী বগি সরবরাহ করে যাতে কোন রকম সমস্যা কারো না হয়। তবে প্রথম শ্রেণীর এসিতে টিকিট বুক করলে আপনারা একটা সুবিধা পান। যদি আপনি সময়মতো টিকিট বুক করেন তাহলে কিন্তু রেলওয়ে আপনার প্রয়োজনকে গুরুত্ব দেবে এবং রেলওয়ে গোপনীয়তার বিশেষ যত্ন নেবে।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026