নিউজ

Indian Railways Free Service: ট্রেন দেরিতে চললে যাত্রীরা পাবেন এই বিশেষ সুবিধা, জানুন সেগুলি কি কি

উত্তর ভারতে এই শীতের মরসুমে ঘন কুয়াশা বিরাজমান। এই কুয়াশার কারণে অনেক ট্রেনই আছে যেগুলি লেট চলছে। এই লেট চলার কারণে অনেক যাত্রীর সমস্যাও হচ্ছে প্রচুর। কিছু ট্রেন ৩০ মিনিট লেট করলেও অনেক ট্রেন আছে যেগুলি প্রতিদিন কয়েক ঘন্টা দেরিতে চলছে। আবার অনেক ট্রেন এক সাথে বাতিল করা হচ্ছে, যার ফলে হাজার হাজার রেল যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে। গত কয়েকদিনে, ভারতীয় রেলওয়ে ৩০০ টিরও বেশি ট্রেন বাতিল করেছে, এবং ৫০০ টিরও বেশি ট্রেন দেরিতে চালিয়েছে। এতে শুধু যাত্রীদের অসুবিধাই হয়নি, তীব্র ঠান্ডায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করাও কঠিন হয়ে উঠেছে তাদের জন্য।

তবে, বেশিরভাগ রেল যাত্রীই জানেন না যে, ভারতীয় রেল, ট্রেন বাতিল বা বিলম্বের ক্ষেত্রে যাত্রীদের বিশেষ কিছু সুবিধা দেয়। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে রেলস্টেশনে থাকার জন্য বিনামূল্যে খাবার ইত্যাদি। আপনি যদি শীতকালে ট্রেনে ভ্রমণ করেন তবে আপনি সহজেই এই সুবিধাগুলি নিতে পারেন।

যাত্রীদের জন্য বিনামূল্যে খাবারের সুবিধা

আইআরসিটিসি-র নিয়ম অনুসারে, ট্রেন যদি দুই ঘণ্টা বা তার বেশি দেরিতে চলে, তবে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের বিনামূল্যে খাবারের সুবিধা দেওয়া হয়। এই সুবিধা শুধুমাত্র শতাব্দী, রাজধানী এবং দুরন্ত ট্রেনেই পাওয়া যায়। ভাত, ডাল, আচারের মতো খাবার IRCTC দ্বারা যাত্রীদের দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য পরিবেশন করা হয়। সেই সঙ্গে চা বা কফিও দেওয়া হয় সময় অনুযায়ী দুটি বিস্কুটের সঙ্গে।

ওয়েটিং রুমের সুবিধা

খাবার ছাড়াও, ট্রেন যদি দেরিতে চলে, তাহলে IRCTC ভারতীয় রেলের বিভিন্ন রেলস্টেশনে বিনামূল্যে ওয়েটিং রুমে থাকার ব্যবস্থা করতে পারে। ওয়েটিং রুম সুবিধা গ্রহণকারী সমস্ত যাত্রীদের তাদের রিজার্ভেশন টিকিট দেখাতে হবে এবং বিভিন্ন শ্রেণীর জন্য পৃথক ওয়েটিং রুম রয়েছে।

ট্রেন বিলম্বের ক্ষেত্রে সম্পূর্ণ ফেরত

যে ট্রেনে যাত্রীরা যাতায়াত করছেন, যদি কুয়াশার কারণে ৩ ঘণ্টা বা তার বেশি দেরি হয়, তাহলে একবার টিকিট বাতিল করে পুরো টাকা ফেরত পেতে পারেন সেই যাত্রী। যদিও একটা সময় পর্যন্ত এই সুবিধাটি রেলওয়ে কাউন্টারে অফলাইনে টিকিট বুক করা যাত্রীদের জন্য উপলব্ধ ছিল। তবে, এখন এই সুবিধাটি IRCTC-এর মতো ওয়েবসাইট থেকে টিকিট কেনা অনলাইন গ্রাহকদের জন্যও উপলব্ধ।

ট্রেন মিস হলে এভাবে রিফান্ড করা হবে

টিকিট বাতিল করা ছাড়াও, শুধুমাত্র কুয়াশার কারণে নয়, বিভিন্ন কারণে ট্রেন মিস করলেও যাত্রীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার অধিকারী। এর জন্য আপনাকে ট্রেন ছাড়ার এক ঘণ্টার মধ্যে টিডিআর ফর্ম পূরণ করতে হবে। এই সুবিধা অনলাইন এবং অফলাইন উভয় মোডে উপলব্ধ।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026