Categories: দেশনিউজ

Indian Railways: সিট নিয়ে ঝামেলা হলে এই কাজ করুন, TTE নিজে এসে ফাঁকা করবেন আপনার সিট

ভারতীয় রেল তার যাত্রীদের আরও ভাল সুবিধা দেওয়ার জন্য ছোট ছোট জিনিসগুলির যত্ন নিচ্ছে। রেল তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে যাত্রীদের সাহায্য করতে শুরু করেছে। ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে আপনি আপনার বাড়ি থেকেই ট্রেনের টিকিট থেকে শুরু করে ট্রেনের ভিতরে খাবার অর্ডার করতে পারবেন।

অন্যের আসন দখল ভারতে নতুন নয়

ট্রেনে অন্যের আসন দখলের কথা ভারতে নতুন নয়। রেলে এমন অভিযোগ প্রায়ই আসে। এমন ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, দেখে নিন রেল আপনার জন্য কী নিয়ম তৈরি করেছে। রেলওয়েতে এমন অনেক ঘটনা ঘটেছে যখন অন্য কেউ আপনার বুক করা আসন দখল করে বসে রয়েছেন। এমন পরিস্থিতিতে সিটে বসা ব্যক্তি তা খালি করতে অস্বীকার করেন। এরকম বিব্রতকর পরিস্থিতিতে আপনিও হয়তো কখনও পড়েছেন।

এরকম বিব্রতকর পরিস্থিতিতে আপনিও হয়তো কখনও পড়েছেন

এমন পরিস্থিতিতে আপনি রেলওয়েতে অভিযোগ দায়ের করে আপনার আসন খালি করতে পারেন। রেলের কর্মকর্তারা বলছেন, কেউ যদি অবৈধভাবে কোনো যাত্রীর সংরক্ষিত আসন বা বার্থ দখল করে থাকেন, তাহলে সবার আগে বিষয়টি ওই ট্রেনের টিটিই-কে জানাতে হবে। আপনি যদি অনলাইনে অভিযোগ নথিভুক্ত করতে না পারেন তবে আপনি রেলের হেল্পলাইন নম্বর 139-এও অভিযোগ দায়ের করতে পারেন। যদি আপনার সাথেও এমন ঘটনা ঘটে থাকে এবং আপনার আশেপাশে কোনও টিটিই না থাকেন, তবে ‘রেলওয়ে হেল্প’-এ অভিযোগ করতে পারেন।

কীভাবে অভিযোগ জানাবেন?

  • আপনি প্রথমে https://railmadad.indianrailways.gov.in ক্লিক করুন।
  • মোবাইল নম্বর লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে।
  • এবার আপনার মোবাইলে ওটিপি দিন।
  • আপনার টিকিট বুকিংয়ের পিএনআর নম্বর লিখুন।
  • এবার টাইপ এ ক্লিক করুন এবং আপনার অভিযোগ নির্বাচন করুন।
  • ইভেন্টের তারিখ নির্বাচন করুন।
  • এবার আপনার অভিযোগটি বিস্তারিত লিখুন।
  • তারপর Submit এ ক্লিক করুন।

অথবা, 139 নম্বরে প্রথমে ইংরেজিতে SEAT, তারপরে ট্রেনের পিএনআর এবং আপনার সিটের উল্লেখ করে “OCCUPIED BY UNKNOWN PASSENGER” লিখে পাঠিয়ে দিন।

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026