Categories: দেশনিউজ

ভুল করেও টিকিট বুক করবেন না এই এক্সপ্রেস ট্রেনের, ১১১ টি স্টেশনে স্টপেজ দেয়

ভারতের বুকে ট্রেন পরিষেবা এমন একটি গণপরিবহন যাতে দেশের লাখ লাখ মানুষ ব্যবহার করেন। এর অন্যতম কারণ হলো গোটা ভারতের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক। আর মধ্যবিত্তদের মোটামুটি সাধ্যের মধ্যে খরচ করে দেশের এক কোনা থেকে অন্য কোনায় যেতে গেলে লাগে এই ভারতীয় রেল। আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন বা কোথাও যাওয়ার টিকিট কাটেন তাহলে ভারতীয় রেলের এই ট্রেন সম্বন্ধে আপনার অবশ্যই জানা দরকার। আসলে আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক ট্রেনের কথা জানাবো যা নামে এক্সপ্রেস ট্রেন হলেও তা যাত্রীবাহী ট্রেনের মত ধীরে ধীরে চলে।এই ট্রেনটি হচ্ছে ভারতের সর্বোচ্চ স্টপেজ দেওয়া এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

আজকের এই প্রতিবেদনে আপনাদের যেই ট্রেনের কথা বলছি সে তার যাত্রার সময় মোট ১১১ টি স্টেশনে থামে। শুনে অবাক লাগল এটাই সত্যি। ট্রেনটির নাম হল হাওড়া অমৃতসর মেল। তালিক অনুসারে এই ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেন হলেও যাত্রীরা এতগুলি স্টপেজে থামার কারণে ব্যাপক বিরক্ত হন। এই ট্রেনটি পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের মধ্যে চলে। এটি তার যাত্রাপথে পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা হয়ে পাঞ্জাবে পৌছায়। ট্রেনটি হাওড়া থেকে অমৃতসর পর্যন্ত মোট ২০০৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং ১১১ স্টেশনে থেমে এই পথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে প্রায় ৩৭ ঘন্টা।

হাওড়া থেকে সন্ধ্যা ৭:১৫ টার সময় এই হাওড়া অমৃতসর মেল তার যাত্রা শুরু করে এবং তার যাত্রার তৃতীয় দিনে ট্রেনটি অমৃতসরে পৌঁছায় সকাল ৮:৪০ এ। এই ট্রেনটির স্লিপার ক্লাসের ভাড়া ৭৩৫ টাকা। অন্যদিকে এই ট্রেনের থার্ড এসি এবং সেকেন্ড এসির ভাড়া যথাক্রমে ১৯৫০ টাকা এবং ২৮৩৫ টাকা। এছাড়া ট্রেনটির ফাস্ট এসির ভাড়া ৪৮৩৫ টাকা। এই ট্রেনটির প্রত্যেকটি বড় শহরে স্টপেজ রয়েছে। তাই ট্রেনটিকে প্রায় ১১১ টি স্টেশনে থামতে হয়। তুলনার জন্য আপনাকে জানিয়ে রাখি ভারতের দীর্ঘতম রুটে চলে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস তার মোট যাত্রাপথে মোট ৪২৩৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং এটি শুধুমাত্র ৫৯ টি রেলস্টেশনে থামে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026