নিউজ

Indian Railways: দোল উৎসবে রেল যাত্রীদের মুখে ফুটবে হাসি, ভারতীয় রেলওয়ে চালু করল নতুন ট্রেন পরিষেবা, দেখুন পুরো তালিকা

আপনিও যদি হোলি উপলক্ষে আপনার বাড়ি বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এই খবরটি আপনাকে খুশি করবে। হ্যাঁ, হোলি উপলক্ষে ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। এখন আর বাড়ি যাওয়ার টিকিট নিশ্চিত করার টেনশন থাকবে না আপনার। হোলি উপলক্ষে যাত্রীদের স্বস্তি দিতে, পশ্চিম রেলওয়ে বিভিন্ন গন্তব্যে ১১ জোড়া ‘হোলি স্পেশাল ট্রেন’-এর অতিরিক্ত ৪০টি ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

চলবে ১১ জোড়া হোলি স্পেশাল ট্রেন –

সকলেই সাধারণত তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে হোলির মতো উৎসব উদযাপন করতে চান। এমন পরিস্থিতিতে ভারতীয় রেল তাদের গন্তব্যে পৌঁছানোর একটি বড় মাধ্যম। হোলির সময়ে বাস পরিষেবা খুব একটা ভালো চলেনা। তাই এই সময়ে, সবচেয়ে জরুরী হল ট্রেনের একটি নিশ্চিত আসন। ভারতে হোলি একটি বড়ো উৎসব হিসেবেই পালিত হয়। অনেকেই যারা কাজের সূত্রে একাধিক জায়গায় আছেন, তারা বাড়ি ফেরেন। তাই তাদের সুবিধার জন্যই চালু হয়েছে এই বিশেষ ট্রেন ব্যবস্থা। পশ্চিম রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার জন্য এবং যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন গন্তব্যে ১১ জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানো হবে।

আপনাদের জানিয়ে রাখি, ১১ জোড়া হোলি বিশেষ ট্রেন বিভিন্ন গন্তব্যে ৪০টি ট্রিপ করবে। পশ্চিম রেলওয়ে জানিয়েছে যে, তারা উৎসবের মরসুমে অতিরিক্ত কোচ সহ ১০ জোড়া ট্রেন চালু করবে। পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সুমিত ঠাকুরের বক্তব্য, যাত্রীদের সুবিধার জন্যই তাদের অতিরিক্ত চাহিদা মেটাতে পশ্চিম রেলওয়ে ১১জোড়া হোলি স্পেশাল ট্রেন চালু করেছে। চলুন তাহলে হোলিতে চলমান বিশেষ ট্রেনগুলির সম্পূর্ণ তালিকা দেখে নেওয়া যাক।

১. ট্রেন নম্বর 09207 বান্দ্রা টার্মিনাস – ভাবনগর টার্মিনাস, ৩ মার্চ ২০২৩ তারিখে ছাড়বে

২. ট্রেন নম্বর 09208 জম্মু তাওয়াই – বান্দ্রা টার্মিনাস এসি সুপারফাস্ট, ২ মার্চ ২০২৩ তারিখে চলবে

৩. ট্রেন নম্বর 09193 সুরত – কারমালি, ৭ মার্চ চলবে।
৪. ট্রেন নং 09194 কারমালি – সুরত, ৮ মার্চ চলবে।

৫. ট্রেন নং 05270 ভালসাদ-মুজাফফরপুর ১২ ও ১৯ মার্চ, ২০২৩ তারিখে চলবে

৬. ট্রেন নং 05269 মুজাফফরপুর – ভালসাদ, ৯ ও ১৬ মার্চ, ২০২৩ তারিখে চলবে

৭. ট্রেন নম্বর 09417 আহমেদাবাদ – পাটনা, ৬ মার্চ

৮. ট্রেন নম্বর 09418 পাটনা – আহমেদাবাদ ৭ মার্চ

৯. ট্রেন নম্বর 09093 মুম্বাই সেন্ট্রাল – ভগৎ কি কোঠি, ৪ মার্চ

১০. ট্রেন নম্বর 09094 ভগত কি কোঠি – মুম্বাই সেন্ট্রাল, ৫ মার্চ

১১. ট্রেন নম্বর 09201 বান্দ্রা টার্মিনাস – ভাবনগর টার্মিনাস, ৬ মার্চ

১২. ট্রেন নম্বর 09202 ভাবনগর টার্মিনাস – বান্দ্রা টার্মিনাস, ৫ মার্চ

১৩. ট্রেন নম্বর 09011 ভালসাদ – মালদা টাউন সুপাটফাস্ট, ২, ৯, ১৬ ও ২৩ মার্চ ২০২৩।

১৪. ট্রেন নম্বর 09012 মালদা টাউন – ভালসাদ, ৫, ১২, ১৯ এবং ২৬ মার্চ।

১৫. ট্রেন নম্বর 09057 উধনা – ম্যাঙ্গালুরু, ১ ও ৫ মার্চ ২০১৩

১৬. ট্রেন নম্বর 09058 ম্যাঙ্গলুরু – উধনা, ২ ও ৬ মার্চ।

১৭. ট্রেন নং 09412 আহমেদাবাদ – কারমালি, ৭ মার্চ ২০২৩

১৮. ট্রেন নং 09411 কারমালি – আহমেদাবাদ, ৮ মার্চ ২০২৩

১৯. ট্রেন নং 09525 ওখা – নাহারলাগুন, ৭ মার্চ ২০২৩।

২০. ট্রেন নম্বর 09526 নাহারলাগুন-ওখা
১১ মার্চ ২০২৩ তারিখে চলবে।

২১. ট্রেন নম্বর 09343 ড. আম্বেদকরনগর-পাটনা ৩, ১০, ও ১৭ মার্চ, ২০২৩।

২২. ট্রেন নম্বর 09344, পাটনা-ড. আম্বেদকর নগর, ৪, ১১ এবং ১৮ মার্চ চলবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026