ভারতীয়দের যাতায়াতের জন্য তৈরি করা ভারতীয় রেল এই মুহূর্তে ভারতের জনগণের জন্য অন্যতম যোগাযোগের মাধ্যম। এই মুহূর্তে যত সংখ্যক মানুষ প্রতিদিন এই ট্রেন সার্ভিস ব্যবহার করেন তার ইয়ত্তা নেই। কিন্তু এই ট্রেন সার্ভিসের সঙ্গে একাধিক চমকপ্রদ তথ্য আছে জড়িয়ে, যেটা হয়তো আমার আপনার মত সাধারণ মানুষ সহজে জানতে পারেন না। একদিকে যেমন রেলওয়ে ট্র্যাকে একাধিক চিহ্ন থাকে, তেমনি প্ল্যাটফর্ম এবং স্টেশনেও নানা চিহ্ন থাকে চিহ্নিত করার জন্য। সেরকমই কিছু বিষয় নিয়ে আলোচনা।
আপনারা সকলেই হয়তো দেখেছেন ICF কামরার বাইরে সাধারণত কিছু হলুদ রঙের লাইন থাকে। কিন্তু আপনি কি জানেন এই লাইনগুলো কেনো করা হয়? এরকম লাইন দেওয়ার অর্থ এটা সাধারণ আনরিজার্ভ কামরা। যদি নীল বগিতে সাদা রঙের লাইন করা থাকে তাহলে সেটাও সাধারণ কামরা। ডেমু ট্রেনে আবার কিছু কামরায় যদি সবুজ রঙের লাইন থাকে, তাহলে সেটা ধরে নিতে হবে সেটা লেডিস স্পেশাল কামরা। তবে এই সবুজ লাইন শুধু মুম্বাই ও পশ্চিম রেলের ক্ষেত্রে থাকে।
যদি এরকম কোনো ট্রেনে কখনো লাল রঙের লাইন করা থাকে তাহলে সেটা হলো প্রথম শ্রেণীর কম্পার্টমেন্ট। এই ধরনের লাইন যদি আপনি দেখতে পান তাহলে আপনি খুব সহজে কোনটা কোন কামরা সেটা বুঝতে পারবেন। যদিও এখন সমস্ত ট্রেনে আলাদা করে স্থানীয় ভাষায় কামরার নাম এবং বিশেষত্ব লেখা থাকে, তবে যাইহোক অনেকে সময় এই লাইন কাজে আসে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…